Ukraine

ইউক্রেনে রাতভর ড্রোন-মিসাইল হামলা রাশিয়ার! অধিকাংশই রুখে দিল কিয়েভ

পুতিনকে তুলোধোনা জেলেনস্কির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৫, ১০:২৮

options
link
ইউক্রেনে রাতভর ড্রোন-মিসাইল হামলা রাশিয়ার! অধিকাংশই রুখে দিল কিয়েভ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার। এমনটাই দাবি কিয়েভের। জানা যাচ্ছে, রাতভর ২৫০টি ড্রোন ও ১৪টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে মস্কো। কিন্তু ইউক্রেনের ডিফেন্স সিস্টেম ৬টি মিসাইল ও ২৪৫টি মিসাইলকে প্রতিহত করে দিয়েছে! এই নিয়ে পরপর দু’দিন সারা রাত ধরে হামলা চালাল রাশিয়া।

Advertisement

এক্স হ্যান্ডলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার কথা লিখেছেন। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘প্রতি রাতে, আমাদের বাহিনী জীবনরক্ষার জন্য কাজ করে। আজও একটি বিরাট এবং জঘন্য রুশ আক্রমণ হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির কয়েকটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। এছাড়াও ২৫০টি ড্রোন ছিল, যার বেশিরভাগই শাহেদ। আমাদের যারা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সাহায্য করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের এমন প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার অর্থ এখানকার মানুষের জন্য প্রকৃত সুরক্ষা।’ পরে পুতিনকে আক্রমণ করে তিনি বলেন, ”পুতিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। এতে তাঁর কোনও লাভ হচ্ছে না। কেবল রোজ মানুষ মরছে। আর তাই রোজই রাশিয়াকে নিষিদ্ধ করার নতুন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে।”

Advertisement

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী হয়েছিল রাশিয়া। যুদ্ধের কারণগুলি সমূলে উৎখাত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি ফেরানো-এই দুই লক্ষ্য নিয়েই আলোচনায় বসতে চান পুতিন। কিন্তু তারপরও ভেস্তে যায় সেই সম্ভাবনা। ফলে শান্তি ফেরানোর প্রক্রিয়া বিশ বাঁও জলেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.