Russia-Ukraine War

রক্তাক্ত ইউক্রেন, ৬০০ ড্রোন নিয়ে কিয়েভ-সহ একাধিক শহরে হামলার রাশিয়ার! মৃত অন্তত ১৩

ইউক্রেনের সেনার তরফে জানানো হয়েছে, সোমবার রাতভর ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত ৭৩টি ক্ষেপণাস্ত্র এবং ৬৫৬টি ড্রোন নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভ ছাড়াও তাদের লক্ষ্যে ছিল মধ্য ইউক্রেনের নিপ্রো, পূর্বের পোলতাভা, জাপোরিজিয়া এবং খারকিভের মতো বড় শহর। তবে ভ্লাদিমির জেলনস্কির সেনার দাবি, হামলার বেশিরভাগই তাঁরা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ২০:২৩

options
link
রক্তাক্ত ইউক্রেন, ৬০০ ড্রোন নিয়ে কিয়েভ-সহ একাধিক শহরে হামলার রাশিয়ার! মৃত অন্তত ১৩
ইউক্রেনে ফের বড়সড় হামলা চালাল রাশিয়া। ছবি: রয়টার্স।

প্রায় ৬০০ ড্রোন নিয়ে ইউক্রেনে ফের বড়সড় হামলা চালাল রাশিয়া (Russia-Ukraine War)। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা প্রায় শতাধিক। চলতি বছরে এটি দ্বিতীয় বৃহত্তম হামলা বলছে ওয়াকিবহাল মহল।

Advertisement

ইউক্রেনের সেনার তরফে জানানো হয়েছে, সোমবার রাতভর ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত ৭৩টি ক্ষেপণাস্ত্র এবং ৬৫৬টি ড্রোন নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভ ছাড়াও তাদের লক্ষ্যে ছিল মধ্য ইউক্রেনের নিপ্রো, পূর্বের পোলতাভা, জাপোরিজিয়া এবং খারকিভের মতো বড় শহর। তবে ভ্লাদিমির জেলনস্কির সেনার দাবি, হামলার বেশিরভাগই তাঁরা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ৪০টি ক্ষেপণাস্ত্র, ৬০২টি ড্রোন ধ্বংস করেছে বলে সূত্রের খবর। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ১১৭। তাঁদের মধ্যে রয়েছে বহু শিশুও। জানা গিয়েছে, রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর এবং স্কুল। বিভিন্ন জায়গায় এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন।

Advertisement

উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি তিন দিনের সংঘর্ষবিরতি হয়েছিল। তা শেষ হতেই ফের রক্তাক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে দু’দেশ। ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। গত মাসে কিয়েভে রুশ হামলায় নিহত হন অন্তত ২৫ জন। তার প্রত্যাঘাতও করে ইউক্রেন। কিন্তু জেলেনস্কির দেশে ফের আক্রমণ করল ভ্লাদিমির পুতিনের সেনা। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.