Russia

এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো

সম্ভাব্য এই করিডোরের বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গিয়ে খুসলিন বলেন, এই রেলপথ নির্মাণ হলে তা তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে ভারতে পৌঁছবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৮:২৯

options
link
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
এআই ছবি।

হরমুজের ঝুঁকি এড়াতে অভিনব পরিকল্পনা। বাণিজ্যে জোয়ার আনতে রাশিয়া থেকে সরাসরি ভারত পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। রুশ সংবাদমাধ্যম ‘তাস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। তিনি বলেন, বসফরাস ও হরমুজ প্রণালীর মতো অঞ্চলের ঝুঁকি এড়াতে ভারত মহাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের বিষয়টি বিবেচনা করা উচিত।

Advertisement

সম্ভাব্য এই করিডোরের বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গিয়ে খুসলিন বলেন, এই রেলপথ নির্মাণ হলে তা তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে ভারতে পৌঁছবে। ভারতের সঙ্গে সংযোগ স্থাপনকারী যে কোনও পথকে কার্যকর হিসেবে বিবেচনা করা হবে। এই রেলপথ বাস্তবায়িত হলে রাশিয়া ও ভারতের মধ্যে পণ্য পরিবহনে জোয়ার আসবে। মধ্যপ্রাচ্য এড়িয়ে ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনের এই বিকল্পপথ এই অঞ্চলের দেশগুলির মধ্যে বাণিজ্যে জোয়ার আনবে। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে ঠিকই, তবে এটি বাস্তবায়িত হলে এই পথ হয়ে উঠবে অন্যতম বৃহৎ ট্রেডরুট।

Advertisement

রেলপথ বাস্তবায়িত হলে রাশিয়া ও ভারতের মধ্যে পণ্য পরিবহনে জোয়ার আসবে। মধ্যপ্রাচ্য এড়িয়ে ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনের এই বিকল্পপথ এই অঞ্চলের দেশগুলির মধ্যে বাণিজ্যে জোয়ার আনবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে তালা ঝোলায় ইরান। সংকীর্ণ এই জলপথ বিশ্বের জ্বালানি তেল পরিবহণের অন্যতম মাধ্যম। বিশ্বের জ্বালানি তেলের ২৫ শতাংশ এই পথে পরিবাহিত হয়, এবং ২০ শতাংশ প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য এখান থেকে হয়। তা বাধাপ্রাপ্ত হওয়ায় গত ৬ মাস ধরে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে গোটা বিশ্বকে। ঠিক এই পরিস্থিতিতেই বিকল্প সড়কপথের পরিকল্পনা রাশিয়ার।

Advertisement

এদিকে বর্তমানে তুর্কমেনিস্তান, আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতে গেলে ভারতের একমাত্র পথ চাবাহার বন্দর। পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক অচলাবস্থার জেরে এই পথেই যাবতীয় পণ্য পরিবহন হয়। সাম্প্রতিক সময়ে মার্কিন হামলার মুখে পড়েছে ভারত ও ইরানের যৌথ উদ্যোগে নির্মিত এই চাবাহার বন্দর। এই অবস্থায় রাশিয়ার উদ্যোগে যদি এই রেলপথ তৈরি হয় সেক্ষেত্রে ভারতের কাছে বাণিজ্যের নয়া দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.