Russia-Ukraine War

আমেরিকার মধ্যস্থতায় এবার জেনিভায় শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন, অবশেষে থামছে যুদ্ধ?

প্রসঙ্গত, প্রায় চার বছর ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৬:২০

options
link
আমেরিকার মধ্যস্থতায় এবার জেনিভায় শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন, অবশেষে থামছে যুদ্ধ?
(বাঁ দিক থেকে ডান দিকে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।

চার বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। সংঘর্ষ থামা তো দূর বরং আরও গুরুতর আকার নিয়েছে যুদ্ধ। এই পরিস্থিতিতে আমেরিকার মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনিভায় শুরু হয়েছে দু’দেশের মধ্যে শান্তি আলোচনা। দীর্ঘ চার বছর পর অবশেষে কি থামতে চলেছে যুদ্ধ?

Advertisement

চলতি মাসের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে শান্তি আলোচনায় বসেছিলেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। কিন্তু সেই বৈঠকে কোনও রফাসূত্র মেলেনি। তাই জট কাটাতে এবার জেনিভায় আলোচনায় বসেছেন দু’দেশের প্রতিনিধিরা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বৈঠকটি চলবে বুধবার পর্যন্ত। এখানে রুশ দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি। অন্যদিকে, ইউক্রেনের পক্ষ থেকে রয়েছেন সে দেশের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ।

Advertisement

প্রায় চার বছর ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি।

প্রসঙ্গত, প্রায় চার বছর ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে সরাসরি রাশিয়া-ইউক্রেন দ্বিতীয়বার আলোচনায় বসেছে। এই বৈঠকে দীর্ঘ যুদ্ধ-জট আদৌ কাটে কি না সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Advertisement

উল্লেখ্য, আবুধাবিতে দু’দেশের যে বৈঠক হয়েছিল, সেখানে যুদ্ধবিরতির অন্যতম শর্ত ‘ভূমি বিনিময়’ (ল্যান্ড সোয়াপিং)-এর প্রস্তাব রেখেছিল রাশিয়া। কিন্তু ইউক্রেন তাতে এখনও সম্মত হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.