রুশ তেল কেনা নিয়ে ‘ঝুঁকেগা নেহি’ নীতিতেই চলবে ভারত, স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি ঘোষণার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন প্রশাসনের অনেকেই দাবি করেছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেবে ভারত। রুশ তেল কেনা কমিয়েছে ভারতীয় সংস্থাগুলি, এমন বেশ কিছু রিপোর্টও প্রকাশ্যে এসেছে। কিন্তু রুশ তেল নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন জয়শংকর।
আরও পড়ুন:
শনিবার মিউনিখ সিকিয়োরিটি কনফারেন্সে বক্তব্য রাখছিলেন বিদেশমন্ত্রী। সেখানে বলেন, “ভারত বরাবরই কৌশলগত ক্ষেত্রে স্বাধীন থেকেছে। রাজনৈতিক পালাবদল হলেও ভারতের এই নীতি কোনও সময়েই বদলায়নি।” ওই সম্মেলনেই জয়শংকরকে প্রশ্ন করা হয়, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জেরে কি রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত? বিদেশমন্ত্রীর স্পষ্ট জবাব, “যদি জানতে চান যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব কিনা, বা এমন কোনও সিদ্ধান্ত নেব যা হয়তো কারোর পছন্দ হবে না- তাহলে আমি বলব এরকম ঘটনা ঘটতেই পারে।”
জয়শংকর আরও বলেন, বর্তমানে তেলের বাজার অত্যন্ত জটিল হয়ে রয়েছে। কেবল ভারত নয়, ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের দেশগুলিও তেল কেনার ক্ষেত্রে বহু কিছু খতিয়ে দেখছে। দাম, ঝুঁকি, কতখানি তেল কেনা সম্ভব, সেসব খুঁটিনাটি পরীক্ষা করছে সব দেশই। সেসব খতিয়ে দেখার পর দেশের স্বার্থে সেরা সিদ্ধান্তটাই নিচ্ছে সেদেশের সরকারগুলি। তবে ইঙ্গিতবাহী একাধিক মন্তব্য করলেও ভারত যে রুশ তেল কেনা বন্ধ করবে না, সেটা স্পষ্ট করে বলেননি জয়শংকর।
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জেরে কি রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত? বিদেশমন্ত্রীর স্পষ্ট জবাব, “যদি জানতে চান যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব কিনা, বা এমন কোনও সিদ্ধান্ত নেব যা হয়তো কারোর পছন্দ হবে না- তাহলে আমি বলব এরকম ঘটনা ঘটতেই পারে।”
উল্লেখ্য, বাণিজ্য চুক্তির ঘোষণায় ট্রাম্প দাবি করেছিলেন, রুশ তেল না কেনা এবং পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তি করতে চলেছে ভারত ও আমেরিকা। তারপর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দাবি করেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত। যদিও রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট বলেছিলেন, “একমাত্র ডোনাল্ড ট্রাম্পই গোটা বিশ্বে বলে বেড়াচ্ছেন যে ভারত নাকি দীর্ঘদিনের বিশ্বস্ত ‘বন্ধু’ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে।” তবে রুশ তেলের প্রসঙ্গে ভারত আপাতত অবস্থান স্পষ্ট করেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রানার গ্রেপ্তারির পরই কোচবিহারে জালে ৩ পাক গুপ্তচর, বাংলার বুকে শিকড় ছড়িয়ে কত দূর?
-
কান টেনে মাথার হদিশ! এবার টুলু-কানেকশন খুঁজতে অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশও
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ৫’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের