৬ দিন ধরে নিখোঁজ থাকার পর আমেরিকার উদ্ধার হল ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। মনে করা হচ্ছে সাকেতের মৃত্যুর নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সাকেত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বার্কলে এলাকায় লেক আনজারের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। সাকেতের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছিল আমেরিকার পুলিশ। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস। একটি বিবৃতিতে তারা লিখেছে, ‘ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার এবং প্রিয়জনের প্রতি সমবেদনা জানাই।’ সাকেতের দেহ দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে তারা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, সাকেতর রুমমেট বনিত সিং সাকেতের নিখোঁজের খবর প্রকাশ্যে আনে। সাহায্যের জন্য সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টও করেন। জানা গিয়েছে, ২০২৫ সালে আইআইটি-মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন সাকেত। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকায় পা রাখেন। সাকেতের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর