সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী শেরপা৷ পর্বতকে নিজের জীবনের থেকেও বেশি ভালবাসে ৷ কিন্তু পাহাড়ে আতঙ্ক চিরকালীন। তাই জীবনে দুর্ঘটনা নেমে আসে যখন-তখন। হিমালয়ের কোলে হারিয়ে যায় নশ্বর দেহ ৷ এবার মৃত স্বামীদের শ্রদ্ধাজ্ঞাপন করতে অভিনব উদ্যোগ দুই বিধবার৷ স্বামীর স্মৃতিতে এভারেস্টে পাড়ি দেবেন তাঁরা৷ পাহাড়ি জীবন এমনি পরিশ্রমের। আর স্বামীর কাছে শিখেছেন সাহস। প্রবল মানসিক জোরকে সঙ্গী করে স্বামীর দেখানো পথেই সর্বোচ্চ শৃঙ্গজয়ের অঙ্গীকার করছেন তাঁরা৷ এভারেস্টে পা রেখে সম্পূর্ণ করবেন স্বামীদের অপূর্ণ ইচ্ছা৷
[দাম্পত্য জীবনে বিরক্ত, স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন মহিলার!]
বিদেশি পর্বতারোহীদের পথ দেখিয়ে হিমালয়ের চূড়ায় পৌঁছে দেওয়াই শেরপাদের কাজ৷ দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন ফুরদিকি শেরপার স্বামী৷ কিন্তু ২০১৩-তে তাঁর সঙ্গে ঘটে যায় ভয়ংকর এক দুর্ঘটনা৷ ৮৮৫০ মিটার উঁচুতে দড়ি বাঁধার সময়, পা স্লিপ করে নীচে পড়ে যান ফুরদিকির স্বামী৷ মৃত্যু হয় তাঁর৷ ২০১৪-তে হিমালয়তে বিপর্যয়ের শিকার হন নিমা ডোমা শেরপার স্বামীও৷ প্রবল তুষার ঝড়ের সম্মুখীন হয় পর্বতারোহীদের একটি দল৷ সেখানে ছিলেন তিনিও। বরফে চাপা পড়ে মৃত্যু হয় নিমা ডোমা শেরপার স্বামী-সহ ১৬ জন পর্বতারোহীর৷
[ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার]
মৃত স্বামীদের শ্রদ্ধা জানাতে এবার হিমালয়ের শৃঙ্গ জয়ের স্বপ্নে বুক বাঁধতে শুরু করেছেন দুই বিধবা ফুরদিকি ও নিমা ডোমা৷ তাঁরা বলেন, ‘‘যন্ত্রণা কমাতেই আমরা এভারেস্ট জয়ের পরিকল্পনা করেছি৷ সেখানে পৌঁছে আমরা আমাদের স্বামীদের অপূর্ণ ইচ্ছে পূরণ করব৷ তাঁদের শ্রদ্ধা জানাব৷ তাঁরা এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি৷ আমরা তা করে দেখাব৷’’ জানা গিয়েছে, দুর্ঘটনায় স্বামীর হঠাৎ মৃত্যুর পর দুই সন্তানের মা ফুরদিকি চরম অভাবের মধ্যে দিয়ে দিনযাপন করেন৷ কিন্তু, জীবনের কাছে কোনও ভাবেই আত্মসমর্পণ করেননি তিনি৷ ইচ্ছাশক্তিতে ভর করে এগিয়ে চলেছেন৷ ভালবাসা হয়তো সবই পারে। স্বামীদের অকালমৃত্যু মন থেকে মানতে পারেননি। তাই অসম্ভবকে সম্ভব করতে বেরিয়ে পড়লেন। এই দুই মহিলার প্রচেষ্টাকে কুর্নিশ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে