শিব মন্দিরের বিগ্রহ ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা, এলাকায় চাঞ্চল্য

মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ দেখান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৭, ১৩:২৭

options
link
শিব মন্দিরের বিগ্রহ ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা, এলাকায় চাঞ্চল্য

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর ও বিভাগীয় শহর চট্টগ্রামের একটি শিব মন্দিরে বিগ্রহ ভেঙে ফেলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। রবিবার ভোরে গোসাইলডাঙ্গা বি নাগ লেনে অজিত শীল নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে।

Advertisement

[লাগাতার জঙ্গিবিরোধী অভিযানে বাংলাদেশে নিকেশ ৬৫ সন্ত্রাসবাদী]

অজিত শীল জানান, ‘শনিবার রাত ১০টার দিকে মন্দিরের মূল দরজাটি বন্ধ করে দেওয়া হয়। রবিবার সকালে এসে দেখি মন্দিরের বারান্দায় সাত ফুট লম্বা ‘কালভৈরব’ ও ‘নন্দীকেশরের’ বিগ্রহ ভেঙে ফেলে রাখা হয়েছে। নন্দীকেশরের বিগ্রহের ভাঙা কিছু অংশ মন্দিরের বাইরে এনে তাতে আগুনও দেওয়া হয়। মন্দিরের সীমানা দেওয়ালে অংকিত কালী, রাম কৃষ্ণ, সারদা দেবীর চিত্রে কালো টেপও লাগিয়ে দেওয়া হয়। নন্দীকেশরের বিগ্রহ বসানোর স্থানে ‘ওঁ’ লেখাও কালো টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।’ এছাড়া মন্দিরের প্রধান ফটকে ইঁটের আঘাতের চিহ্ন দেখা যায়।

Advertisement

[নয়া ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, উদ্বিগ্ন জাপান-দক্ষিণ কোরিয়া]

এদিকে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সকালে স্থানীয়রা বারিক বিল্ডিং মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে সকাল ১০টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। পারিবারিক হলেও অজিত শীলের বাড়ির এই মন্দিরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরাও পূজা করে থাকেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.