স্মরণসভায় নওয়াজকে লক্ষ্য করে জুতো, বিড়ম্বনায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

শরিফের বুকে লাগে জুতো। দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৬:০৬

options
link
স্মরণসভায় নওয়াজকে লক্ষ্য করে জুতো, বিড়ম্বনায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা বড্ড খারাপ যাচ্ছে নওয়াজ শরিফের। পানামা পেপার কেলেঙ্কারির ফাঁসে প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে। এবার জনসমক্ষে অসম্মান। রবিবার লাহোরে নওয়াজকে লক্ষ্য করে জুতো ছোড়া হল।

Advertisement

[অন্যের ক্রেডিট কার্ডে শপিং, পদত্যাগে বাধ্য হলেন মরিশাসের প্রেসিডেন্ট]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লাহোরের একটি মাদ্রাসায় স্মরণসভা ছিল। সেখানে বক্তব্য রাখতে উঠেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। কথা বলতে যাবেন, এমন সময় দর্শক আসনে থাকা এক ব্যক্তি আচমকা নওয়াজের সামনে চলে আসে। কয়েক ফুট দূর থেকে জুতো ছুড়ে মারে সে। জুতো পিএমএল-এন নেতার বুকে এসে লাগে। কয়েকশো মানুষের সামনে এই ঘটনায় বস্তুত চরম বিড়ম্বনায় পড়েন নওয়াজ শরিফ। অস্বস্তি কাটিয়ে সামান্য কিছু কথা বলে বক্তব্য সারেন নওয়াজ। ওই অনুষ্ঠানে থাকা স্বেচ্ছাসেবকরা মারমুখী যুবককে ধরে ফেলে বেদম মারতে থাকে। তাকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতের নাম তালহা মুনওয়ার। তালহা শরিফ বিরোধী স্লোগান দিতে দিতে এই কাণ্ড ঘটায়।

Advertisement

NAWAZ SHOE THROWN.png 2

[চিরশত্রু কিমের সঙ্গে বৈঠকে রাজি ট্রাম্প! পরমাণু নিরস্ত্রীকরণে ‘হ্যাঁ’ কোরিয়ার]

পাক প্রধানমন্ত্রীর উপর এমন ঘটনায় গোটা দেশ তোলপাড়। নওয়াজের দল থেকে বিরোধীরা। সবাই এক সুরে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে এধরনের ব্যক্তিগত আক্রমণকে তারা সমর্থন করে না। বিরোধী নেতা শেখ রশিদের মতে, এই ঘটনা পাকিস্তানের পক্ষে ভাল বিজ্ঞাপন নয়। এধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তিনি শরিফকে ভবিষ্যতে বুলেট প্রুফ গ্লাস ঘেরা এলাকায় বক্তৃতা দেওয়ার পরামর্শ দেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে জুতো ছোড়ার ঘটনায় ক্ষুব্ধ দেশের সুশীল সমাজ থেকে বুদ্ধিজীবীরা। তাদের বক্তব্য, মতের অমিল থাকতে পারে তা বলে এভাবে আক্রমণ মানা যায় না। শরিফের দল পিএমএল-এনের নেতা আহসান ইকবাল জানান, এমন কিছু যে হতে পারে তার আঁচ মিলেছিল। কারণ তাদের দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় হতাশ হয়ে এমন কাজে মদত দিতে পারে বিরোধীরা। তবে নেতাকে অসম্মানিত করা হলেও কর্মীদের সংযত হওয়ার বার্তা দিয়েছে পিএমএল-এন নেতৃত্ব।

[কথা রাখবেন কিম, চিরশত্রুর উপরই শেষমেশ ভরসা ট্রাম্পের]

শরিফের বিষয়টি নিয়ে হইচই হলেও গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানে তিনবার টার্গেট হয়েছেন নেতা, মন্ত্রীরা। শনিবার পাক বিদেশমন্ত্রী খাজা আসিফের মুখে কালি ছোড়া হয়। শরিফের দল পিএমএল-এনের নেতা আহসান ইকবালও শনিবার জুতো হামলার মুখে পড়েন। ক্রমবর্ধমান এই ঘটনায় পাক জনতার একাংশের সহিষ্ণুতা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে দুনিয়ার কাছে ক্রমশ মুখ পুড়ছে পাকিস্তানের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.