হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের হামলা! চলল এলোপাথাড়ি গুলি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে (ভারতীয় সময়)। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু জানা যাচ্ছে, গুলি চলার কিছুক্ষণ আগেই সেখান দিয়ে গাড়ি করে যান মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে খুনের ষড়যন্ত্র হয়েছিল?
আরও পড়ুন:
জানা গিয়েছে, এদিন হোয়াইট হাউসের অদূরে ন্যাশনাল মলের কাছে এক অজ্ঞাতপরিচয় যুবক আচমকা গুলি চালাতে শুরু করেন। ওই রাস্তার উপর দিয়ে কিছুক্ষণ আগেই যান ভ্যান্স। ফলে কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল এলাকা। কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চলে গুলি। যদিও গুলি চালানোর পর সেখান থেকে পালানোর চেষ্টা করেন ওই যুবক। শুধু তা-ই নয়, অভিযোগ পুলিশকে লক্ষ্য গুলিও চালান তিনি। পালটা জবাব দেয় বাহিনীও। তাতেই আহত হন তিনি। অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বর্তমানে তাঁর কী অবস্থা তা স্পষ্ট নয়। অন্যদিকে, ভ্যান্সকে খুনের ষড়যন্ত্র নিয়েও মুখ খোলেননি তদন্তকারীরা। এই ঘটনার পরই হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান হামলা চালায় এক বন্দুকবাজ। ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন ২ হাজার ৬০০ অতিথি। সাংবাদিক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন। নৈশভোজের পর মার্কিন প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা ছিল। তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন সবাই। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে আচমকা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি চালান ওই বন্দুকবাজ। যদিও ট্রাম্পের কোনও ক্ষতি হয়নি। তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হোয়াইট হাউসের অদূরে চলল গুলি।
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার