Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Donald Trump

হরমুজে আটকে থাকা জাহাজ সরাবে আমেরিকা, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। তাদের মাধ্যমে পাঠানো ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন নির্ধারিত সময়ের আগে সেখান থেকে সরবে না। কারণ, তারা চায় না তিন বছর পর আবারও একই ধরনের সমস্যার উদ্ভব হোক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৯:৫৮

options
link
হরমুজে আটকে থাকা জাহাজ সরাবে আমেরিকা, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা ট্রাম্পের zoom
হরমুজে নয়া অভিযান শুরু ট্রাম্পের।
Advertisement

হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলি সরাবে আমেরিকা। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথে এবার নয়া অভিযানের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই অভিযানের নাম ‘প্রজেক্ট ফ্রিডম’।

রবিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে এই অভিযানের কথা ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান যুদ্ধের কারণে নিরপেক্ষ ও নিরীহ দেশগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বহু জাহাজ হরমুজে আটকে রয়েছে। আমরা তাদের সাহায্য করব। নিরাপদে তাদের হরমুজ পার করাবো।” জাহাজগুলি অবাধে এবং দক্ষতার সঙ্গে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, সোমবার সকাল থেকেই এই অভিযান শুরু হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, জাহাজগুলিতে থাকা বিশাল সংখ্যক নাবিকদের জীবন প্রশ্নের মুখে পড়েছে। খাদ্য এবং অত্যাবশ্যকীয় সরঞ্জাম সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। সেগুলি থেকে মুক্তি দিতেই আমেরিকা এই মানবিক পদক্ষেপের পথে হেঁটেছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। তাদের মাধ্যমে পাঠানো ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন নির্ধারিত সময়ের আগে সেখান থেকে সরবে না। কারণ, তারা চায় না তিন বছর পর আবারও একই ধরনের সমস্যার উদ্ভব হোক। পাশাপাশি, তেহরানকে খোঁচা মেরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ওদের নেতৃত্ব একেবারে অসংগঠিত। সবাই সমঝোতায় পৌঁছাতে চায়, কিন্তু নিজেদের মধ্যেই চরম বিশৃঙ্খলা…।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.