সুকুমার সরকার, ঢাকা: সমাজবিরোধীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বাংলাদেশের নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার, রাজধানী ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের সামনে গুলির লড়াইয়ে নিহত হয় এক কুখ্যাত দুষ্কৃতী। হিন্দুদের অন্যতম ধর্মীয় উপসনা কেন্দ্র লালবাগের ওই মন্দিরটি। প্রতিদিন ওই মন্দিরে হাজার হাজার ভক্তদের আগমন ঘটে। প্রচুর টাকা ও গয়না দানপত্রে নিবেদন করেন ভক্তরা। তার ফলেই ওই মন্দিরের উপর নজর পড়ে একদল দুর্বৃত্তের। ভয়ানকভাবে বেড়ে যায় ডাকাতি ও রাহাজানির ঘটনা। এ নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়ে প্রশাসনের কাছে।
[বাংলাদেশে ধৃত মেঘালয়ের কুখ্যাত জঙ্গিনেতা]
পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় ঢাকশ্বেরী রোড এলাকায় টহল দিচ্ছিল পুলিশের এলিট বাহিনী র্যাব-এর একটি দল। সেই সময় মন্দিরে ডাকাতির চালানোর উদ্দেশ্যে ওই এলাকায় হাজির হয় দুষ্কৃতীদের একটি দল। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ ধরে চলা গুলি বিনিময়ের পর নিকেশ হয় কুখ্যাত ডাকাত আলমগীর। আহত হয় আরও এক দুর্বৃত্ত। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের মন্দিরের উপর হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। মূর্তি ভাঙা থেকে শুরু করে গয়না লুটের ঘটনাও ঘটেছে একাধিক। তাই এবার কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুষ্কৃতীদের পাকড়াও করতে বেশ কিছু এলাকায় টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ বাহিনী র্যাবকেও অভিযানে নামানো হয়েছে।
[শুরু হয়ে গিয়েছে প্রাণিজগতের ষষ্ঠ ধ্বংসলীলা, সতর্ক করলেন বিজ্ঞানীরা]
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি
-
ট্রেনের আগে রেললাইনে দৌড়চ্ছে চিতাবাঘ! আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিও
-
ঠোঁটে কালশিটে গাল ফুলে ঢোল, এলোমেলো চুলে বিবর্ণ মিমি! আচমকা কী হল অভিনেত্রীর?
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা