রেললাইনে হাঁটছে সে। ওই তো, জলজ্যান্ত চিতাবাঘ! এমনই দৃশ্য দেখে চমকে উঠলেন রেলের যাত্রীরা। যদিও চিতাবাঘটির হাবভাব দেখে মনে হয়নি তার এসবে কোনও ভ্রূক্ষেপ রয়েছে। গার্ডের তোলা সেই ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। শেষে অবশ্য ট্রেনের শব্দে সচকিত হয়ে উঠতে দেখা যায় চারপেয়ে ভয়ংকরকে।
বিলাসপুর-কাটনি রেললাইনের ভাওয়ারট্যাঙ্ক টানেলের ভিতরে দেখা গিয়েছে চিতাবাঘটিতে। ঝাড়খণ্ডের ওই অঞ্চলে রয়েছে অরণ্য। সেখান থেকে প্রায়ই লোকালয়ে চলে আসে জঙ্গলের প্রাণীরা। এবার সেভাবেই চলে আসতে দেখা গেল চিতাবাঘটিকে। বাঘটির যাতে চোট না লাগে, তা নিশ্চিত করতেই গতি কমিয়ে দেওয়া হয় ট্রেনটির। তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয় যাতে সে লাইন পেরিয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারে। তবে এরপরও চিতাবাঘটি লাইন ছাড়ার কোনও লক্ষণ দেখায়নি। সে দিব্যি হেঁটে ও সামান্য দৌড়ে এগোচ্ছিল সামনের দিকে। শেষপর্যন্ত অবশ্য হর্নের শব্দে সচকিতে জঙ্গলেই ফিরে যায় জঙ্গলের রাজা।
আরও পড়ুন:
पेंड्रा
बिलासपुर-कटनी रेलमार्ग पर भनवारटंक टनल में एक तेंदुआ दिखाई दिया, जो पटरियों पर ट्रेन के आगे-आगे चल रहा था
तेंदुए को देख कर लोको पायलट ने ट्रेन की रफ़्तार धीमी कर दी, तेंदुआ तेज़ी से जंगल की ओर भाग निकला
गार्ड ने इस खूबसूरत तस्वीर को अपने मोबाइल कैमरे में क़ैद किया… pic.twitter.com/jNUWCRvjd2— Anshuman Sharma (@anshuman_sunona) August 27, 2026
উল্লেখ্য, ওই অঞ্চলটি ঘন বনাচ্ছাদিত ও পাহাড়ি এলাকায় অবস্থিত। বন্যপ্রাণীর বিচরণ বেশ স্বাভাবিক ঘটনা। চিতাবাঘ, হাতি ও অন্যান্য প্রাণীর আনাগোনা হয় প্রায়ই। মাঝেমধ্যে তারা রেললাইনের খুব কাছে, এমনকী লাইনের উপরও চলে আসে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এদিন চিতাবাঘের দেখা মেলার পর বন বিভাগের কর্মকর্তারা ওই এলাকায় টহল দেন। উদ্দেশ্য ছিল বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং চিতাবাঘটি রেললাইন সংলগ্ন এলাকায় অবস্থান করছে কি না, সেসম্পর্কে নিশ্চিত হওয়া। এই ঘটনায় রেলকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন অনেকেই। কেননা বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া রেলপথে তাঁদের প্রায়শই পায়ে হেঁটে লাইন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের কাজ করতে হয় তাঁদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি