Singapore

মাঝ আকাশে বিমান সেবিকার শ্লীলতাহানি! ভারতীয় যুবককে সাজা শোনাল সিঙ্গাপুরের আদালত

কারাবাসের সঙ্গে প্রায় লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৯:৩৬

options
link
মাঝ আকাশে বিমান সেবিকার শ্লীলতাহানি! ভারতীয় যুবককে সাজা শোনাল সিঙ্গাপুরের আদালত
ছবি এআই নির্মিত।

বিমান সেবিকার শ্লীলতাহানির অপরাধে এক ভারতীয় যুবককে সাজা শোনাল সিঙ্গাপুরের আদালত। ৬ মাসের কারাবাসের সঙ্গে প্রায় লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। বছরের শুরুর দিকেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। এবার তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা শোনানো হল।

Advertisement

জানা গিয়েছে, দোষী যুবকের নাম আকাশ তিওয়ারি। তাঁর বিরুদ্ধে এক বিমান সেবিকার শ্লীলতাহানির পাশাপাশি হুমকির মাধ্যমে মানসিক কষ্ট বা অস্বস্তি সৃষ্টি করার অভিযোগও ছিল। আদালতের নথি থেকে জানা যাচ্ছে, গত ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরের এক অভ্যন্তরীণ উড়ানে এই ঘটনা ঘটেছিল। তবে নির্যাতিতার নাম এবং নির্দিষ্ট উড়ানটির সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুনানির সময় জানানো হয়, আকাশ তাঁর চার বন্ধুর সঙ্গে বিমানে যাত্রী হিসেবে ছিলেন। পুরো ফ্লাইট জুড়েই তাঁরা হট্টগোলপূর্ণ আচরণ করছিলেন। কেবিন ক্রুরা লক্ষ করেন যে, মহিলা ফ্লাইট অ্যাটেনডেন্টরা যখনই করিডর দিয়ে যাচ্ছিলেন, তাঁরা তাঁদের দিকে হাত নাড়ছিলেন। এবং অশ্লীল ভঙ্গিতে হাসছিলেন। প্রথম ঘটনাটি ঘটে বিমান আকাশে ওড়ার আগেই। সেই সময় আকাশ ওই বিমান সেবিকার উরুর উপরের অংশ স্পর্শ করেন কথা বলতে বলতেই। স্বাভাবিক ভাবেই এমন আচরণে ওই তরুণী হতভম্ব হয়ে যান। অথচ আকাশ ও তাঁর সঙ্গীরা হাসাহাসি করতে থাকেন।

Advertisement

এরপর আরও একটি ঘটনা ঘটে। কেবিনের ভিতর দিয়ে সার্ভিস কার্ট ঠেলে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় আকাশ ইচ্ছাকৃতভাবে নিজের আসন থেকে ঝুঁকে বিমান সেবিকাকে আবারও আপত্তিজনক ভাবে স্পর্শ করেন। আর তখনই ওই তরুণের এক বন্ধু হাসতে হাসতে বলেন, তিনি বিয়ার পান করতে করতে ওই ‘তামাশা’ দেখতে চান! এরপর ওই তরুণী অভিযোগ করেন প্রধান ফ্লাইট স্টুয়ার্ডেসের কাছে। তিনি আকাশকে বিষয়টি নিয়ে জানতে চাইলেও দেখা যায়, তাঁর মধ্যে কোনও অনুশোচনা নেই। এবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের সাজা শোনাল। সেই সঙ্গেই জরিমানা করা হল ৯৮২ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯২ লক্ষ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.