Sri Lanka

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার, বিক্ষোভের মুখে মাথা নোয়ালেন প্রেসিডেন্ট গোতাবায়া

মঙ্গলবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বর্তমান সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২২, ০৯:৪৫

options
link
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার, বিক্ষোভের মুখে মাথা নোয়ালেন প্রেসিডেন্ট গোতাবায়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনজির অর্থনৈতিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কায় (Sri Lanka)। এই অবস্থায় দেশজুড়ে শুরু হওয়া প্রতিবাদ-বিক্ষোভের মুখে পড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু মঙ্গলবার গভীর রাতে তিনি এক বিবৃতিতে জানিয়ে দেন, জরুরি অবস্থার নির্দেশ তিনি প্রত্যাহার করে নিচ্ছেন।

Advertisement

দেশজুড়ে চলা প্রবল গণবিক্ষোভের জেরে রবিবার রাতে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর ছেলে তথা দেশের যুব এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী নামাল রাজাপক্ষের পদত্যাগের পরে রটে যায় প্রধানমন্ত্রী মহিন্দা রাজপক্ষেও ইস্তফা দিয়েছেন। কিন্তু সেই খবরকে গুজব বলে খারিজ করে দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। গোটা মন্ত্রিসভা ইস্তফা দিলেও, প্রধানমন্ত্রী পদে আসীন রয়েছেন মাহিন্দা রাজাপক্ষে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতকাল, মঙ্গলবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বর্তমান সরকার। সব মিলিয়ে ৪১ জন সাংসদ ওয়াক আউট করার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় মঙ্গলবার রাতে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হল।

Advertisement

[আরও পড়ুন: টেস্টিং বাড়তেই ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণের গ্রাফ, স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেস]

গত ১ এপ্রিল সেদেশে জরুরি অবস্থা ঘোষিত হলেও তা জারি হয় ৩ এপ্রিল। উল্লেখ্য, চিন থেকে ঋণ নিয়ে বিপাকে দেশটি। এর সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কা। দেশটির বিদেশি ঋণের পরিমাণ বিপুল আকার ধারণ করেছে। এই ঋণের অর্ধেকেরও বেশি চিন থেকে নেওয়া। গত সাত দশকে সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখে পড়েছে ভারতের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্র। বিদ্যুতের অভাবে ব্ল্যাক আউট চলছে দেশে। খাবার, ওষুধ অগ্নিমূল্য। এমনকী মিলছে না প্রতিদিনের প্রয়োজনের রান্নার গ্যাস। এই অবস্থায় অনেকেই শ্রীলঙ্কা ছেড়ে ভারতে চলে আসছেন।

এই পরিস্থিতিতে রাজপথে নামতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। সেদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা পর্যন্ত ক্ষোভে ফুঁসছেন। সাধারণ ফল বিক্রেতা থেকে চাল ব্যবসায়ী, সকলেরই দাবি, দেশের সব কিছুই চিনকে বেচে দিয়েছে রাজাপক্ষে সরকার। এখন অন্য দেশের থেকে ঋণ নিয়ে বাঁচতে চাইছে। যা অসম্ভব বলেই দাবি তাঁদের। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যেও দল বেঁধে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে মিছিল করতে দেখা গিয়েছে সেদেশের পড়ুয়াদের একাংশকে।

[আরও পড়ুন: নবরাত্রির সময় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, দিল্লি পুরসভার নয়া ফরমানে বিতর্ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন