সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৮ বছরে এই প্রথম৷ এত বছরে চাঁদ কখনও পৃথিবীর এত কাছে আসেনি৷ শেষবার এসেছিল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি৷ তারপর এবার অর্থাৎ ২০১৬ সালের ১৪ নভেম্বর৷ চলতি বছরের শিশুদিবস তথা গুরুপূর্ণিমার দিন আবির্ভাব ঘটতে চলেছে ‘সুপার মুন’-এর৷
সোমবার পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব হবে ২ লক্ষ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লক্ষ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার৷ সাধারণ দূরত্বের তুলনায় এবার পৃথিবীর আরও প্রায় ৮৫ মাইল কাছে চলে আসছে চাঁদ৷ বিজ্ঞানের ভাষায় যাকে বলা হচ্ছে ‘সুপার মুন’৷ স্বাভাবিক দিনের তুলনায় এবার ১৪ নভেম্বর রাতের আকাশে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখাবে৷ সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ৷ দেড়টা নাগাদ পৃথিবী ও চাঁদ সমান্তরালে অবস্থান করবে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্রিটেন থেকে এই বিশেষ চাঁদ সূর্যাস্তের সময় সবচেয়ে ভালভাবে চোখে পড়বে৷
দীর্ঘ ৬৮ বছর পর যেহেতু চাঁদ পৃথিবীর এত কাছে আসছে তাই এই ‘সুপার মুন’কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে৷ আমজনতার প্রার্থনা ১৪ নভেম্বর রাতের আকাশ যেন মেঘমুক্ত থাকে৷ এবার কোনও কারণে ‘সুপার মুন’ দেখতে না পেলে ফের অপেক্ষা করতে হবে আরও ১৮ বছর৷ কারণ ২০৩৪-এর নভেম্বর মাসে ফের চাঁদ পৃথিবীর এত কাছে আসবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
‘নিজে সততার প্রতীক সেজে সবাইকে ফাঁসিয়েছেন’, পুজো পাস দুর্নীতিতে মমতার নাম জড়াতেই খোঁচা দিলীপের
-
‘ভারতীয়রা প্রাণ কাড়ে না, জীবন বাঁচায়’, স্মিতকে কুর্নিশ মোদির, ট্রাম্প-শাহবাজকে নিশানা?
-
বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্য শুধু… মহারণের সূচি ঘোষণা হতেই বাবরদের চরম কটাক্ষ পার্থিবের
-
‘জীবনের সেরা ম্যাচ খেলো’, ব্রাজিল যুদ্ধের আগে মনবীরদের বার্তা বিশ্বকাপে খেলা বিকাশের
-
কপালের চন্দন পরিষ্কার থেকে হাতে আলতো চুমু, ‘দেশু ৭’-এর প্রচারে শুভশ্রীর প্রতি যত্নশীল দেব!