সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের রং দেশের সীমানা মানে না৷ বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে৷ দেশের অন্দরই হোক, কিংবা দেশের বাইরে – ভারতীয়দের উৎসবের আলো সব জায়গাতেই প্রতিফলিত হয়৷ যার সাম্প্রতিকতম নিদর্শন সোনালী আভায় পরিপূর্ণ সিডনি অপেরা হাউস৷
শুক্রবার রাত আটটা থেকে ১২টা পর্যন্ত সোনালী আলোয় রাঙানো হয়েছিল অস্ট্রেলিয়ার এই আইকনিক ভবন৷ দীপাবলি উৎসবের আমেজকে অস্ট্রেলীয়বাসীদের মধ্যে ছড়িয়ে দিতেই নেওয়া হয়েছিল এই উদ্যোগ৷ আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক উৎসবেরও৷ যাতে সামিল হয়েছিলেন নিউ সাউথ ওয়েলস-এর প্রধান মাইক বেয়ার্ড৷ পুরো উৎসবই হয় ভারতীয় রীতি-নীতি মেনে৷
অস্ট্রেলিয়ার মাটিতে দীপাবলি সেলিব্রেশনের এই ধুম নতুন নয়৷ আগেও দুই বছর এভাবেই দীপাবলি উপলক্ষ্যে সোনালী রঙে রাঙানো হয়েছিল সিডনি অপেরা হাউসকে৷বিভেদের অন্ধকার ঘুচিয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছিল অলোর রোশনাই৷
সর্বশেষ খবর
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
-
পুরনো চাল ভাতে বাড়ে! সংগঠন ধরে রাখতে অমিতাভতেই আস্থা, রাজ্য বিজেপির পদে বহাল
-
বাইচ প্রতিযোগিতায় অঘটন! বিদ্যাধরীতে নৌকা উলটে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২০ প্রতিযোগী
-
দুর্গাপুজোর চাঁদার জন্য জুলুমবাজি? এবার হোয়াটসঅ্যাপ করলেই ছুটে আসবে পুলিশ!
-
যুদ্ধের শঙ্কায় ফের রক্তাক্ত দালাল স্ট্রিট! একধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল নিফটিও