সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুক-বোমার সঙ্গেই সংসার করে তারা৷ মানুষ মারাই পেশা তাদের, নেশাও৷ আর সেই পেশাই এবার বুমেরাং হয়ে ফিরল তাদের দিকে৷ মানুষ মারার জন্য যে বোমা তৈরি করেছিল আট সিরিয়ান জঙ্গি, হাসির ছলে সেই বোমাই তাদের প্রাণ নিল৷
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ যাতে দেখা যাচ্ছে, আটজন সিরিয়ান জঙ্গি একটি ঘরে বসে কথাবার্তা বলছে৷ আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা ও বন্দুক৷ এসব ছাড়া তো তারা অচল৷ বন্দুকের শব্দেই বিশ্বকে সন্ত্রাসের বার্তা পাঠাতে অভ্যস্ত তারা৷ তবে এর পরিণতি যে কখনও ‘শুভ’ হতে পারে না, তা হয়তো এবার টের পেল জঙ্গিরাও৷ হাসি-মশকরার মধ্যেই মোবাইলে একটি সেলফি তুলতে উদ্যোগী হয় তারা৷ কিন্তু মোবাইলের বোতাম টিপতেই ঘটল বিপত্তি৷ ফাটল বোমা!
বোমা ফাটানোর জন্য অনেক সময় রিমোট কন্ট্রোল হিসেবে মোবাইল ব্যবহার করা হয়৷ এক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল৷ আর তারই ফল ভুগতে হল ওই ঘরে উপস্থিত জঙ্গিদের৷
দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিওটি৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’