মারের বদলা মার। আফগানিস্তানের মাটিতে পাক এয়ারস্টাইকের পালটা জবাবে শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে ভীষণ যুদ্ধ। আফগানিস্তানের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান। এহেন পরিস্থিতির মাঝেই শাহবাজ-মুনিরদের কপালে চিন্তার ভাঁজ বাড়াল তালিবানের বিশেষ স্কোয়াড। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, পাক সেনাকে উচিত শিক্ষা দিতে তালিবান নিজেদের ‘সুইসাইড স্কোয়াড’কে সক্রিয় করেছে। অতীতে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকাকে আফগানিস্তান ছাড়া করতে সক্রিয় ভূমিকা ছিল এই স্কোয়াডের।
আরও পড়ুন:
দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মাঝেই আফগানিস্তানের সরকারি নিউজ এজেন্সি ‘বখতর নিউজ’ এক রিপোর্ট প্রকাশ করেছে। তাদের তরফে, ফিদায়েঁ যোদ্ধাদের ব্যাটেলিয়ানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে রয়েছে ফিদায়েঁ যোদ্ধারা। নিরাপত্তাবাহিনীর সূত্রের দাবি করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, নির্দেশ পেলেই গাড়ি বোমা ও গুরুত্বপূর্ণ ঠিকানাগুলিতে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত এই যোদ্ধারা। পাশাপাশি তালিবানের অন্যতম মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানান, ডুরান্ড লাইন অর্থাৎ পাকিস্তানের সঙ্গে লাগোয়া বিতর্কিত সীমান্ত এবং খোস্ত প্রান্তে জবাবি হামলা শুরু হয়েছে।
ফিদায়েঁ যোদ্ধাদের ব্যাটেলিয়ানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে রয়েছে ফিদায়েঁ যোদ্ধারা। দাবি করা হয়েছে, নির্দেশ পেলেই গাড়ি বোমা ও গুরুত্বপূর্ণ ঠিকানাগুলিতে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত এই যোদ্ধারা।
আফগান প্রশাসন সূত্রে খবর, গত রবিবার পকিস্তানি হামলার পালটা দিতে বৃহস্পতিবার রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে আফগানিস্তান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি তালিবান প্রশাসনের। মৃত্যু হয়েছে পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ান। সেই হামলার পালটা শুক্রবার আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। দুপক্ষেই সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে পাকিস্তানের মতে, কান্দাহারের উপর দিয়ে বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলি ক্রমাগত টহল দিচ্ছে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ঘোষণা করেন, ধৈর্যের বাঁধ ভেঙেছে। এবার সরাসরি যুদ্ধ হবে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মতে, পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল, দক্ষিণে কান্দাহার এবং দক্ষিণ-পূর্বে পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, সীমান্ত পেরিয়ে এসে চালানো হামলার জবাবে এই হামলা চালিয়েছে পাকিস্তান। এহেন পরিস্থিতির মাঝেই এবার তালিবান ‘সুইসাইড স্কোয়াড’কে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে তৈরি হয়ে উঠল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের