Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Kim Jong Un

ম্যাচিং করা কালো কোর্ট, দলীয় সভায় কিমের পাশেই কন্যা কিম জু! তুঙ্গে উত্তরসূরি হওয়ার জল্পনা

২০২২ উত্তর কোরিয়ায় একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে দেখা যায় কিমের কন্যাকে। তারপর থেকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁকে যোগদান করতে দেখা যায়।  বাবার পাশেই দেখা যায় কিম জু-কে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:১০

options
link
ম্যাচিং করা কালো কোর্ট, দলীয় সভায় কিমের পাশেই কন্যা কিম জু! তুঙ্গে উত্তরসূরি হওয়ার জল্পনা zoom
মেয়ে কিম জু-কে সঙ্গে নিয়ে দলীয় সভায় উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন। ছবি: সংগৃহীত।
Advertisement

পরনে একই রকম কালো কোর্ট। দলীয় সভায় উপস্থিত উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উনের (Kim Jong Un) পাশেই দেখা গেল কন্যা কিম জু এইকে। তাহলে কিমের উত্তরসূরি কি তাঁর কন্যাই? জল্পনা তুঙ্গে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমে বাবা এবং মেয়ের এই প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সে দেশের একটি সামরিক মহড়ায় যোগ দিয়েছিলেন দু’জন। একটি ছবিতে দেখা যাচ্ছে, কিম তাঁর মেয়েকে ঝুঁকে পড়ে কিছু বোঝানোর চেষ্টা করছেন। অবার অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে বক্তৃতা করছেন কিম। একই মঞ্চে তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছেন কিম জু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ২০২২ উত্তর কোরিয়ায় একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে দেখা যায় কিমের কন্যাকে। তারপর থেকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁকে যোগদান করতে দেখা যায়।  বাবার পাশেই দেখা যায় কিম জু-কে। এদিকে সাম্প্রতিক অতীতে উত্তর কোরিয়ার প্রশাসকের শারীরিক অবস্থা নিয়েও বিভিন্ন রকম জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, কিমের উত্তরসূরি কে হবেন? তখনই কন্যা কিম জু-র নাম প্রকট হয়।  

এখানে বলে রাখা ভালো, কিমের উত্তরসূরি হিসাবে তাঁর বোন কিম ইয়ো জঙের নামও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, তিনিও নাকি মসনদে বসতে মুখিয়ে রয়েছেন। কার্যত ঘরের অন্দরেই ‘গৃহযুদ্ধ’র সামনে পড়তে হয়েছে কিমকে। এখন দেখার উত্তরসূরি হওয়ার দৌড়ে কে জেতেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.