ফের স্কুলে বন্দুকবাজের হামলা। ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল আততায়ী। এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কানাডার টাম্বলার রিজ এলাকার এক স্কুলে (Canada School Shooting)। পুলিশের জবাবি হামলায় আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
প্রশাসনের তরফে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার ক্লাস চলছিল ওই সেকেন্ডারি স্কুলে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টা ২০ নাগাদ স্কুলে ঢোকে এক আততায়ী। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সে। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারেন দৌড়তে শুরু করেন। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। পাশাপাশি আহত হন আরও অন্তত ২৫ জন। পুলিশে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ের পর আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
তবে কে বা কারা কী উদ্দেশে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, পালটা জবাবে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। তবে এই হামলার নেপথ্যে দ্বিতীয় কোনও ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। ২৫ জন আহত। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা।
পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘টাম্বলার রিজ এলাকার সকল বাসিন্দাদের এই সময়ে ঘরের বাইরে না বেরোনোর অনুরোধ করা হচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখুন। বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বের হবেন না’। পুলিশ জানিয়েছে, ‘সকলের কাছে অনুরোধ এই এলাকা এড়িয়ে চলবেন এবং পুলিশের নির্দেশ ও বিধিনিষেধ মেনে চলবেন।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সার্ভার ডাউনে’র ফাঁদ! পুজোর মুখে আটকে বেতন, উদ্বিগ্ন ৩২ হাজার পুরকর্মী
-
নেপালে তুষারধসে মৃত্যুর ৭ দিন পর কৃষ্ণনগরে ধ্রুবজ্যোতির দেহ, বাড়িতে শোকস্তব্ধ বৃদ্ধ বাবা-মা
-
সেপ্টেম্বরেও অবিরাম বৃষ্টি! দুর্যোগে উত্তপ্রদেশে মৃত ১৭, টানা বর্ষণে বিপর্যস্ত ওড়িশা-বিহার-ছত্তিশগড়ও
-
৭ অক্টোবর তরুণীকে অপহরণ, ৩ বছর পর হামাস সদস্যকে খুঁজে বের করে হত্যা ইজরায়েলের
-
‘সহ অভিনেত্রী হাঁড়ির খবর রাখে!’ সুনীতাকে ‘খুনি’ কটাক্ষে কোমলকে তোপ গোবিন্দার ভাগ্নে বউ কাশ্মীরার