সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচজন সমবয়সী যুবকের সঙ্গে কোনও তফাত নেই পাভেল স্মারনভের৷ আর পাঁচ জন যুবকের মতোই সেলফি তোলার নেশা পাভেলের৷ পার্থক্য শুধু একটাই, সেলফি তোলার জন্য এক্কেবারে সেতুর উপর রড বেয়ে সবচেয়ে উঁচু পয়েন্টে পৌঁছে যান পাভেল৷ সেলফি তোলার জন্য নিজে একা যাননি সঙ্গে নিয়ে যান এক বন্ধুকেও৷
পাভেল আর তাঁর বন্ধু সেলফি তোলার জন্য উঠে পড়েন তুরস্কের ইয়াভুজ সুলতান সেলিম সেতুতে৷ সাড়ে তিনশো মিটার উঁচু সেতুটি তুরস্কের সবচেয়ে উঁচু সেতু৷ উচ্চতার দিক দিয়ে এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম সেতু৷ সেলফির নেশায় একেবারে মেঘের মুলুকে পাড়ি দেন দুই যুবক৷ আস্তে আস্তে দু’জনে পৌঁছে যান সেতুর সবচেয়ে উচ্চতম পয়েন্টে৷ সেখান থেকে শুধু সেলফি নয় ওঠার ভিডিও পোস্ট করেন পাভলভ৷ সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেলফি এবং ভিডিও পোস্টটি৷ লাইকের পর লাইকের বন্যা৷ তবে একটা সতর্কবার্তা, মনের জোর না থাকলে এই ভিডিও দেখবেন না৷
<
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ