সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যে কখনও মিল তো, কখনও অমিল৷ দুটো জীবন এক সূত্রে বাঁধা পড়লেও, সবসময় যে তাল মেলে তা নয়৷ তবে দাম্পত্যের ধর্মই হল এই তাল মিলিয়ে চলা৷ তা করতে গিয়ে ফ্লোরিডার এই দম্পতি যা করেছেন তা প্রায় অভাবনীয়৷ টানা ৫২ বছরের বিবাহিত জীবন তাঁদের৷ রং মিলিয়ে পোশাক পরার দৌলতে এই মুহূর্তে সারা বিশ্বে তাঁরা পরিচিত বলা যায়৷
সম্প্রতি এঁদের নাতি সোশ্যাল মিডিয়ায় জানান এ খবর৷ মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের কথা৷ কবে থেকে শুরু এই রংমিলান্তি খেলায় তাঁদের নাতি জানাচ্ছেন, ওঁরা এমনিতেই রং মিলিয়ে পোশাক পরতেন৷তবে একদিন চার্চে আলাদা রংয়ের জামা পরে গেলে, সকলে জিজ্ঞেস করতে থাকেন, কেন রং মিলিয়ে পোশাক পরে আসেননি৷ তারপর থেকে নিয়ম করে প্রায় প্রতিদিনই একই রঙের পোশাক পরা অবস্থাতেই এই দম্পতিকে দেখে এসেছে তাঁর নাতি৷ তাঁদের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি৷ তাতে দেখা যাচ্ছে, সত্যিই এ দম্পতি রং মিলিয়ে পোশাক পরতেই ভালবাসেন৷
my grandparents have been married for 52 years and they match outfits every day. pic.twitter.com/79nCaNuTuD
— Anthony Gargiula (@AnthonyGargiula) August 30, 2016
নেটদুনিয়ায় তাঁরা যে ভাইরাল হয়ে গিয়েছেন সে কথাও তাঁদের বুঝিয়ে বলেছেন নাতি৷ আর নিজেদের এই প্যাশনের কথা যে সকলে জানে, তা জেনে উচ্ছ্বসিত এই দম্পতি৷ সারা নেটদুনিয়া কুর্নিশ জানিয়ে তাঁদের উদ্দেশে বলেছে, সম্পর্কে ডেডিকেশন বলে যদি কিছু থাকে, তবে এই দম্পতিই তা তুলে ধরলেন৷
সর্বশেষ খবর
-
ফোনের কভারে তেজপাতা, কোন বিশ্বাসে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা?
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’
-
‘সুপ্রিম’ ফরমানে শঙ্কিত ৯০ হাজার শিক্ষক! এসএসসি-পর্ষদের কাছে ‘টেট প্রশ্ন’ স্কুল শিক্ষাদপ্তরের