সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল আর মন্দ একই মুদ্রার দুই পিঠ৷ মানুষই ঠিক করে কে কোন দিকটা বেছে নেবে৷ একজন বেছেছে রক্তমাখা নৃশংস পথ, অন্যজন মানবতার রাস্তা৷ অরল্যান্ডোর নাইটক্লাবে ওমর মতিন যখন নির্বিচারে হত্যালীলা চালিয়ে যাচ্ছে, সেই সময় একের পর এক মানুষের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ইমরান ইউসুফ৷
২৪ বছরের প্রাক্তন মার্কিন নৌসেনা কর্মী কাছেই পালস নাইটক্লাবে বাউন্সার হিসেবে কাজ করেন ইমরান৷ গুলির আওয়াজ শোনা মাত্র তিনিও প্রথমে হকচকিয়ে যান৷ সবার মতো তিনিও নাইটক্লাবের হলে আশ্রয় নেন৷ কিন্তু মানুষের চিকারের মধ্যে হঠাৎই তাঁর সম্বিত ফেরে৷ মনে পড়ে যায় হলের পিছনের দিকে একটা দরজা রয়েছে৷
চিৎকার করে হলের পিছনের মানুষদের ইমরান বলতে থাকেন পিছনের দরজার ছিটকিনি খুলে বেরিয়ে যেতে৷ কিন্তু, ভয়ে তখন সবারই হাত-পা অবশ হয়ে গিয়েছে৷ সবাই সামনে রাস্তার দিকে ছোটার চেষ্টা করে যাচ্ছে৷ ইমরান কোনওক্রমে পৌঁছন দরজার কাছে৷ দরজা খুলে ফেলেন৷ একে একে সবাইকে হল থেকে বার করতে থাকেন৷
প্রায় ৭০ জনের প্রাণ বাঁচিয়েছেন ২৪ বছরের এই ভারতীয় বংশোদ্ভূত৷ কিন্তু নিজেকে ‘হিরো’ মানতে নারাজ ইমরান৷ ঘটনার পরই ফেসবুকে তাঁর স্ট্যাটাস- ‘জাস্ট রিঅ্যাক্টেড’৷ এখনও তাঁর আফশোস, আরও যদি কয়েকটা প্রাণ বাঁচানো যেত৷
সর্বশেষ খবর
-
ছেঁড়া জুতো পরে ‘ইক্কা’র ট্রেলার লঞ্চে, কোটি কোটি টাকার মালিক সানির এ কী দুর্দশা!
-
বিরাম নেই বৃষ্টির! কলকাতায় জারি হলুদ সতর্কতা, আর কী পূর্বাভাস হাওয়া অফিসের?
-
‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য