ভোট প্রচারে জমা জলেই শুয়ে পড়লেন নেতা, তোলপাড় সোশ্যাল মিডিয়া

জঞ্জালের স্তূপে বসে খেলেন খাবার, দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৮, ১৪:০৫

options
link
ভোট প্রচারে জমা জলেই শুয়ে পড়লেন নেতা, তোলপাড় সোশ্যাল মিডিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট চাইতে রাজনীতিকরা কোথায় না যান! তাই বলে একেবারে ভ্যাটে?  হ্যাঁ এমনটাই ঘটেছে পাকিস্তানের করাচিতে। সেখানে নির্বাচন আসন্ন। ঠিক তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে শুরু হয়েছে প্রচার। ভোট টানতে নেওয়া হচ্ছে নানারকম কৌশল। সমস্ত রাজনৈতিক নেতাদের পিছনে ফেলে অভিনব ভোটপ্রচারে নামলেন আম আদমি পাকিস্তান দলের নেতা আইয়াজ মেমন মোতিওয়ালা। তিনি জঞ্জালের গাড়িতে গিয়ে বসে পড়লেন। ভ্যাটের মধ্যেই চেয়ার টেবিল পেতে জলখাবারও খেলেন।

Advertisement

[স্নানের সময় দুষ্টুমি, মায়ের হাতেই প্রাণ গেল খুদের]

রাজনৈতিক নেতার এহেন প্রচার দেখে কেউবা বলছেন নাটক। কেউবা বলছেন পাবলিসিটি স্ট্যান্ট। তবে তাতে হেলদোল নেই আইয়াজ মেমন মোতিওয়ালার। তিনি শহরের বাসিন্দাদের দরজায় দরজায় ঘুরছেন। শহরের রাস্তায় জমা জলে বসে পড়ে সরকারের প্রতি উগরে দিচ্ছেন ক্ষোভ। তাঁর অভিযোগ, বর্তমান সরকারকে ভোট দিলে শহরবাসীকে ফের ভুগতে হবে। জমা জঞ্জাল যেমন পরিষ্কার হবে না, তেমনই নিকাশি ব্যবস্থার বেহাল দশাও বদলাবে না। একমাত্র তাঁকে ভোট দিলেই সুরাহার সম্ভাবনা রয়েছে। ক্ষমতায় এসে শহরকে সুন্দর করার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেবেন। প্রতিদিনের জঞ্জাল যেমন পরিষ্কার হবে। তেমনই নিকাশি নালাগুলিও ঝকঝকে থাকবে। তাঁর দাবি, দেশের আমজনতার দিকে কোনও খেয়াল নেই বর্তমান সরকারের। বিরোধী দলগুলিও সেই গোত্রের। একমাত্র তাঁর উপরেই আশা ভরসা রাখতে পারেন জনগণ। তাঁকে ভোট দিয়ে জেতালে, অবশ্যই তিনি জনগণের সেবা করবেন। এরপর জাতীয় পতাকা হাতেই জমা জলে বসে পড়েন তিনি। শুধু তাই নয়, সেই নোংরা জল পানও করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিনোদ কাম্বলির স্ত্রীকে হেনস্তা, অভিযোগ গায়ক অঙ্কিত তিওয়ারির বাবার বিরুদ্ধে]

তবে শহরের মাঝে এমন ভিন্নধর্মী প্রচার সেরেই চুপচাপ থাকেননি ওই নেতা। নিজের সমর্থনে সোশ্যাল মিডিয়াতেও চলেছে প্রচার। জঞ্জালের গাড়িতে চড়ে বসা ছবি, ভ্যাটের মধ্যে টেবিল পেতে খাওয়া-দাওয়া, সবই পোস্ট হয়েছে। রীতিমতো ফেসবুক লাইভ করে জমা জলে বসে থাকার ভিডিও দেখিয়েছেন নেটিজেনদের। বলা বাহুল্য, ভোটের আগে রাজনৈতিক নেতাদের তথাকথিত ভঙ্গি দেখতে অভ্যস্ত উপমহাদেশের বাসিন্দারা। তাই তেমন কিছু হলে এখন আর জনগণ খুব একটা আগ্রহ দেখান না। কিন্তু আইয়াজ মেমন মোতিওয়ালা অস্বাভাবিক আচরণই করে ফেললেন। তাই শহরের জমা জলের মধ্যে প্রায় শুয়ে পড়া নেতাকে দেখতে জমল ভিড়। নেতা নেমে পড়লেন ম্যানহোলে। নিতান্ত ব্যস্ত পথচারীও ঘাড় ঘুরিয়ে দেখলেন দৃশ্যটি। সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়ল কমেন্ট। তবে প্রশংসার থেকে ঠাট্টাই বেশি নজরে এল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.