সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইমস ম্যাগাজিনের বিচারে বিশ্বের ২৫ জন সবচেয়ে প্রভাবশালী তরুণের তালিকায় স্থান করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত তিন প্রবাসী৷ এদের মধ্যে দু’জন মার্কিন নিবাসী ও একজন ব্রিটেনের নাগরিক৷ বিখ্যাত এই আন্তর্জাতিক ম্যাগাজিনটির বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তরুণ নির্বাচিত হয়েছে কাব্য কোপ্পারাপু, ঋশব জৈন ও এমিকা জর্জ৷ সমাজ ও বিজ্ঞানের বিভিন্নক্ষেত্রে উৎকর্ষতার পরিচয় দিয়ে ইতিমধ্যেই সমগ্র বিশ্বের তরুণ সমাজের আইকন হয়ে উঠেছেন তাঁরা৷ দিনে দিনে বাড়ছে তাঁদের অনুরাগীর সংখ্যা৷ কী করেছেন এঁরা?
[ট্রাম্পের সঙ্গে সংঘাত, ইস্তফা দিলেন ‘ম্যাড ডগ’ ম্যাটিস]
অষ্টম শ্রেণির পড়ুয়া ঋশব ইতিমধ্যে তৈরি করে ফেলেছে এমন একটি অ্যালগোরিদম, যা অগ্ন্যাশয়ের ক্যানসার প্রতিরোধে সক্ষম৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কাব্য কোপ্পারাপুও আবিষ্কার করে ফেলেছে ব্রেন ক্যানসার পরীক্ষা করার অত্যাধুনিক পদ্ধতি৷ কাব্য তৈরি করে ফেলেছে এমন অত্যাধুনিক একটি কম্পিউটার৷ যা মাথায় ক্যানসার আক্রান্ত রোগীর প্রতিটা ক্ষুদ্রাতিক্ষুদ্র টিস্যুকেও পরীক্ষা করতে সক্ষম৷ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কাব্য জানিয়েছেন, তাঁর লক্ষ্যই হল এমন কিছু প্রযুক্তি আবিষ্কার করা, যা মানুষকে কম খরচে ভাল চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে৷
[অসুস্থ খুদেদের ‘জাদু কি ঝাপ্পি’ দিলেন সান্তা ওবামা]
ঋতুস্রাবের বিষয়ে এখনও মহিলাদের একাংশের মধ্যেই সচেতনতার অভাব রয়ে গিয়েছে৷ সেই অভাববোধ দূর করে মহিলাদের সজাগ করার কাজই এখন করতে চায় অমিকা৷ সে জানায়, দরিদ্র দেশগুলিতে অনেকেই আর্থিক অনটনের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন না৷ ঋতুস্রাবের সময় পড়ুয়াদের স্কুলেও পাঠানো হয় না৷ সমাজের সেই দূরত্বই মেটাতে চায় অমিকা৷ ইতিমধ্যে #FreePeriods নামে একটি প্রচার অভিযানও শুরু করেছে সে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের