সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার নিউ ইয়র্কে দুর্ঘটনার কবলে পরে একটি পর্যটক বাস। ৫৪ জন যাত্রী ছিল ওই বাসে। এখনও পর্যন্ত এক শিশু-সহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বেশ কিছু যাত্রী। স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বাফেলো থেকে ৪০ কিলোমিটার দূরে পেমব্রোকের কাছে আই-৯০-তে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত দেখে ফেরার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতির কারনেই নিয়ন্তণ হারিয়ে উলটে যায় বাসটি। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে সব রাস্তা।
বাসের যাত্রীদের মধ্যে বেশিরভাগ পর্যটক ভারত, চিন এবং ফিলিপিন্সের নাগরিক। পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন জরুরি পরিষেবার কর্মীরা। আনা হয়েছে হেলিকপ্টার।
দুর্ঘটনার পরে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হেচুল এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ‘আমার টিম পুরো বিষয়টি দেখছে। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
সর্বশেষ খবর
-
শুরু ধর্মঘট, পরপর ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! পুজোর মুখে ভোগান্তি, জেলায় জেলায় বিক্ষোভ, দীর্ঘ লাইন এটিএমে
-
‘আগে কাটমানি দিতে হত’, বস্ত্র বিপণন সংস্থার আউটলেট উদ্বোধনে শিল্পবান্ধব বাংলা তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘সুপার সুখোই’ থেকে অত্যাধুনিক পন্টসার মিসাইল! আজই মোদি-পুতিন বৈঠকে চূড়ান্ত হবে অস্ত্রচুক্তি?
-
শেষে ট্রান্সফর্মার উদ্বোধন রাহুল গান্ধীর! প্রচারের বহর দেখে নেটিজেনদের খোঁচা, ‘যেন দেশোদ্ধার করলেন’
-
‘১০ হাজার রান করেও বাদ পড়েছিলাম’, শামিকে উৎসাহ দিতে নিজের উদাহরণ টানলেন সৌরভ