সপ্তাহে পাঁচদিনের কর্মদিবসের দাবিতে আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)। আগামিকাল দ্বিতীয় শনিবার, পরশু রবিবার। বন্ধ অধিকাংশ এটিএম। যেগুলো খোলা তাতে দীর্ঘ লাইন। পুজোর মুখে টানা তিনদিন ব্যাঙ্ক ও এটিএম বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার গ্রাহকরা। শুক্রবার সকালেই দেখা গেল একাধিক জেলায় ব্যাঙ্কের বাইরে বিক্ষোভে গ্রাহকরা। এদিকে পাঁচদিন কর্মদিবসের দাবিতে আসানসোলে বিক্ষোভে শামিল হয়েছেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীরা। সব মিলিয়ে একাধিক জেলায় ধর্মঘটকে কেন্দ্র করে অশান্তির আবহ।
এআইবিওসি-র তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরপরও সরকারের ঘুম না ভাঙলে আন্দোলন আরও তীব্র হবে। দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘট চলবে। তাতেও সরকার সিদ্ধান্ত না নিলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন:
কেন এই ধর্মঘট? ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানান, ২০২৪ সালের বেতন সংশোধনের সময় পাঁচ দিনের কর্মদিবস নিয়ে লিখিত চুক্তি হয়েছিল। কিন্তু দীর্ঘ আড়াই বছর পার হলেও তা বাস্তবায়িত হয়নি। প্রতিবারই আইনি জটিলতার অজুহাত দিয়ে সময় চেয়েছে সরকার। এবার ধৈর্যচ্যুতি ঘটায় বাধ্য হয়েই এই ধর্মঘটের পথ বেছে নিয়েছেন ব্যাঙ্ক অফিসাররা। এআইবিওসি-র তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরপরও সরকারের ঘুম না ভাঙলে আন্দোলন আরও তীব্র হবে। দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘট চলবে। তাতেও সরকার সিদ্ধান্ত না নিলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, শুধু সরকারি নয়, বহু বেসরকারি ব্যাঙ্কের অফিসাররাও এই সংগঠনের সদস্য। ফলে আজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি একাধিক বেসরকারি ব্যাঙ্কের পরিষেবাও ব্যাহত হচ্ছে। দুর্গাপুজোর মুখে টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে সাধারণ গ্রাহকরা।
সর্বশেষ খবর
-
একঘেয়ে খাবারের পাতে রাখুন জিভে জল আনা চিনাবাদামের চাটনি, রইল ৫ সহজ রেসিপি
-
দুর্গা ‘পোড়ামুখী’! বাংলার শতাব্দী প্রাচীন পুজোয় মিশে অলৌকিক কাহিনি
-
লাল ফিতের ফাঁসে কলকাতা-ঢাকা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস! সিদ্ধান্ত হল না দ্বিপাক্ষিক রেল বৈঠকে
-
পচা মাছ-মাংস খাওয়াচ্ছিলেন সুজিত বসুর ছেলে? খাদ্য সুরক্ষা দপ্তরের নির্দেশে লেকটাউনে বন্ধ ২ নামী রেস্তরাঁ
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড