লালে প্রপোজ, সবুজ হলেই বান্ধবীর হাত ধরে হাঁটা ‘সিগন্যাল পুরুষের’

কোথায় চালু হচ্ছে এই সিগন্যাল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৭:০৯

options
link
লালে প্রপোজ, সবুজ হলেই বান্ধবীর হাত ধরে হাঁটা ‘সিগন্যাল পুরুষের’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাই একাই দিন-রাত কাটে তার। পথচারীদের আলো দেখায়। কিন্তু তার জীবনে আলো কোথায়? বড্ড নিঃসঙ্গ জীবন। কেননা সঙ্গী বলতে কেউ কোত্থাও নেই। কথা হচ্ছে সিগন্যালে দেখা পুরুষ প্রতীককে নিয়ে। এবার তার নিঃসঙ্গতা ঘোচাতে অভিনব উদ্যোগ নিল তাইওয়ানের দক্ষিণের এক প্রদেশ। এবার থেকে সিগন্যালে পুরুষের পাশে থাকবে একজন মহিলাও।

Advertisement

চিনা বায়ুসীমায় ভেঙে পড়েছে ভারতীয় ড্রোন, অভিযোগ বেজিংয়ের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পিংটাং কাউন্টি পুলিশের এই বিশেষ ভাবনা। সিগন্যালের পুরুষ প্রতীককে একা দেখে ভাল লাগেনি তাদের। তাই এবার তার জন্য বিশেষ সঙ্গিনীর ব্যবস্থা। দু’জনে চুপচাপ দাঁড়িয়েও থাকবে না। বিশেষ কাজকর্মের ব্যবস্থাও থাকবে। সিগন্যাল যখন লাল হবে, তখন দেখা যাবে পুরুষ প্রতীকটি হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে প্রপোজ করছে। সিগন্যাল সবুজ হওয়ার মুহূর্তে আবার দু’জন হাত ধরাধরি করে হেঁটে চলে যাবে।

Advertisement

জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা ট্রাম্পের, পালটা হুঁশিয়ারি সৌদির ]

রাজধানী তাইপে-র হিসাব অনুযায়ী, বছরে প্রায় দু-সপ্তাহ সিগন্যালে আটকে থেকেই কাটে পথচারীদের। একই দেশের দক্ষিণ প্রদেশের ক্ষেত্রে সময়টা খানিকটা হেরফের হতে পারে। তবে তার বেশি কিছু নয়। ফলে এই ধরনের সিগন্যালিং ব্যবস্থায় পথাচারীরাও খানিকটা বিনোদিত হবেন। তবে রাজধানীতে এখনও এই ধরনের কোনও অ্যানিমেশন চালু হচ্ছে না।

মঙ্গল কি ছিল যুদ্ধক্ষেত্র? ‘কামানের গোলা’র সন্ধান পেয়ে তাজ্জব বিজ্ঞানীরা ]

সিগন্যালে এই অভিনবত্ব আনার ক্ষেত্রে তাইওয়াইনেই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নও এই ধরনের ব্যবস্থা চালু হয়েছিল। নারীদের নিয়ে বৈষম্য ঘোচাতে সেখানে সিগন্যালে এসেছিল মহিলা প্রতীক। যা সমর্থন করেছিলেন সেদেশের নারীকল্যাণ মন্ত্রকও। স্কার্ট পরা সেই মহিলা প্রতীক নিয়ে বেশ বিতর্কও হয়েছিল। তবে সিগন্যালের চেনা ছক যে ভাঙা যায়, তা দেখেছিল বিশ্ব। সেই পথেই হাঁটল তাইওয়ানের এই প্রদেশ। তবে অভিনবত্বে বেশ রদবদল এনেছে সে দেশের ট্রাফিক পুলিশ। পথচলতি বিনোদন পেয়ে খুশি সাধারণ পথচারীরাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.