সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির নিয়ম কী ওঁদের জানা নেই৷ ওঁরা শুধু জানেন, বেঁচে থাকা মানে জীবনকে ভালবেসে বেঁচে থাকা৷ নতুন জীবনের সঞ্চার করা৷ তাই সামাজিকতার বিরুদ্ধে লড়াই করেছিলেন দু’জনে৷ ফার্নান্দো ম্যাকাডো জন্মেছিলেন মেয়ে হয়ে৷ আর ডিয়ান রডরিগেজের জন্ম হয়েছিল ছেলে হিসেবে৷ দু’জনেই ছিলেন রূপান্তরকামী৷ লিঙ্গ পরিবর্তনও করেছিলেন৷ আবার ভালবেসেছিলেন একে অপরকেই৷
ইকুয়েডরে সুখের সংসার পেতে ছিলেন৷ ভালবাসার সেই সম্পর্ক পরিণতি পেল ইতিহাস সৃষ্টি করে৷ দক্ষিণ আমেরিকার প্রথম রূপান্তরকামী দম্পতি হিসেবে সন্তানসুখ পেলেন ফার্নান্দো ও ডিয়ান৷ ডিয়ান সম্পর্কে মা হলেও দু’জনের সন্তানকে জন্ম দিয়েছেন ফার্নান্দোই৷ কারণ নিজের সম্পূর্ণ লিঙ্গ পরিবর্তন করেননি তিনি৷
নিজেদের আর পাঁচটা দম্পতির মতোই মনে করেন ফার্নান্দো ও ডিয়ান৷ একমাত্র সন্তানকে সেভাবেই মানুষ করতে চান৷ চান স্ত্রী-পুরুষের পরিচিতির উর্ধ্বে উঠে মানবতাকেই অগ্রাধিকার দিক তাঁদের এই পরবর্তী প্রজন্ম৷
সর্বশেষ খবর
-
সংসদে আরও কোণঠাসা মমতা তৃণমূল! দুই স্ট্যান্ডিং কমিটির মাথায় এনসিপিআই
-
কিং-প্রিন্সের ব্যর্থতার দিনে উজ্জ্বল সেঞ্চুরি রাহুলের, ধাক্কা সামলে সাড়ে তিনশোর গণ্ডি পার ভারতের
-
ক্যারাটের রেফারি প্রতিযোগিতায় সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল কোন্নগরের তারকের!
-
নবজাতকদের সব নথি এবার এক ছাদের তলায়! মালবাজারে শুরু ‘প্রজেক্ট পরিচয়’
-
‘প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাব তবে জন্মদিনটা…’, মহানায়কের ‘জন্মশতবর্ষ উদযাপন’-এ ঘোষণা মুখ্যমন্ত্রীর