সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে চরম হেনস্তার শিকার হলেন এক রূপান্তরকামী৷ সিকিওরিটি চেকিংয়ের নাম করে রীতিমতো অপমান করা হল তাঁকে৷ আবু ধাবি বিমানবন্দরে ঘটনাটি ঘটার পরেই বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছে৷
জানা গিয়েছে, রূপান্তরকামী আবিনা আহের একজন এলজিবিটি সংগঠক৷ গোটা ঘটনায় তিনি অত্যন্ত অপমানিত এবং লজ্জিত হয়েছেন বলে জানিয়েছেন৷ কেনিয়া থেকে আবু ধাবি হয়ে ভারতে ফিরছিলেন তিনি৷ সেই সময় আবু ধাবির সিকিওরিটি চেকিংয়ের সময়ই গোলযোগ বাধে৷ প্রথমে তিনি মহিলা নিরাপত্তারক্ষীদের কাছে চেকিংয়ের জন্য গেলে, তাঁরা চেকিং করতে অস্বীকার করেন৷ এরপর ঘটনাস্থলে পুরুষ নিরাপত্তারক্ষীরা হাজির হয়ে তাঁকে কটূক্তি করতে শুরু করেন৷ তাঁকে প্রশ্ন করা হয়, “তিনি পুরুষ না মহিলা”! এরপর এক নিরাপত্তারক্ষী নেহাতই মজার ছলে নাকি বলেন, “এ হচ্ছে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ”! মানসিক অত্যাচার করেই থামতে চাননি তাঁরা৷ তাঁর অভিযোগ, পুরুষ নিরাপত্তারক্ষীরা নাকি চেকিংয়ের নামে আহেরের শরীর স্পর্শ করতেও চেষ্টা করেছিলেন৷
গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই রূপান্তরকামী৷ আমিরশাহী দূতাবাসে ঘটনাটির কথা জানানো হলে, তাঁদের তরফ থেকে গোটা বিষয়টিকে দুঃখজনক আখ্যা দেওয়া হয়৷
সর্বশেষ খবর
-
আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ট্রাম্প! জানালেন মার্কো রুবিও
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের