সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজে তাঁরা এখনও অবাঞ্ছিত৷ সাধারণ মানুষ তাঁদের ‘অন্য’ চোখে দেখতেই অভ্যস্ত৷ তাঁদের নিয়ে হামেশাই চলে হাসি ঠাট্টা৷ এমনকী ওপরওয়ালার প্রার্থনা করার উপরও রয়েছে বাধা-নিষেধ৷ আর পাঁচজনের থেকে তাঁদের আলাদা করেই রাখা হয়৷ তাঁরা রূপান্তরকামী৷ এবার নিজেদের জন্য সরব হচ্ছেন তাঁরা৷ ইসলামাবাদে রূপান্তরকামীদের জন্য তৈরি হচ্ছে একটি নয়া মজসিদ৷ যেখানে সমাজের বাকি শ্রেণির মানুষ আর তাঁদের হেয় করার সাহস পাবে না৷
কথায় বলে ওপরওয়ালার অবারিত দ্বার৷ কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের রূপান্তকামীদের কোনও মসজিদে প্রবেশের অনুমতি নেই৷ তাই তাঁদের জন্য নয়া মসজিদ তৈরির অভিনব উদ্যোগ নিয়েছে শিমেল অ্যাসোসিয়েশন ফর ফান্ডামেন্টাল রাইটস (SAFAR)৷ সংস্থার ম্যানেজার নাদিম কাশিস জানিয়েছেন, এই মসজিদ সমাজের কাছে একটাই বার্তা তুলে ধরতে চায় যে রূপান্তরকামীরাও মুসলিম৷ বাকিদের মতো তাঁদেরও মুসলিম ধর্মগ্রন্থ কোরান পড়া এবং প্রার্থনার অধিকার আছে৷ সফরের পাওয়া জমিতেই মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে৷ সংস্থা এখনও পর্যন্ত মসজিদ তৈরির খাতে সাত লক্ষ টাকা জমা করেছে৷ নাদিম আরও জানান, এই মসজিদে এক হাজার মানুষ একসঙ্গে নমাজ পড়তে পারবেন৷
উল্লেখ্যে, এর আগে গোটা বিশ্বে ইন্দোনেশিয়ায় রূপান্তরকামীদের জন্য প্রথম মসজিদটি তৈরি হয়েছিল৷ এবার একই পরিবর্তনের সাক্ষী হতে চলেছে পাকিস্তানের রাজধানীও৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’