শান্তিচুক্তি বিশবাঁও জলে। উলটে মধ্যপ্রাচ্যে নতুন করে ধুন্ধুমার যুদ্ধ শুরু হয়েছে। নতুন করে ইজরায়েলে হামলা চালিয়েছে ইরানে। পালটা ইজরায়েলে হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে ইরান। এই অবস্থায় বুধবার ‘ইটের বদলা পাথর’-এর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিলেন, এবার হামলা চালিয়ে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলিকে ধ্বংস করবে মার্কিন সেনা।
আরও পড়ুন:
গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতেই বেজায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। তিন বলেন, “ওদের মূল্য চোকাতে হবে।” নতুন করে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলিতে হামলা চালানোর বিষয়ে বিবেচনা করছেন তিনি। যে কোনও মুহূর্তে এই বিষয়ে নির্দেশ দিতে পারেন। যোগ করেন, কূটনৈতিক প্রচেষ্টা যদি স্থবির হয়েই থাকে, তবে আমেরিকা তার সামরিক অভিযান জোরদার করবে। “আমি কাজ চালিয়ে যাব।” আরও বলেন, “চুক্তি স্বাক্ষর করে টিকে থাকার সুযোগ ছিল ওদের সামনে।”
আরও পড়ুন:
মাঝে হরমুজে প্রণালীতে ইরানি জাহাজ মার্কিন সেনার হামলার মুখে পড়ে। জবাব দিতে বাহারিন, কুয়েত এবং জর্ডনের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এপ্রিল সংঘর্ষবিরতির এটাই ছিল দুই দেশের সবচেয়ে বড় সংঘাত। ইরানের পালটা হামলাকে যুদ্ধের বার্তা হিসাবেই দেখছেন ট্রাম্প। ট্রুথ সোশাল মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “তাদের জন্য অত্যন্ত লাভজনক চুক্তি নিয়ে আলোচনায় অত্যন্ত বেশি সময় নিয়েছে। এবার তাদের এর মাশুল গুনতে হবে!” হুঁশিয়ারির ভঙ্গিতে ট্রাম্প যোগ করেন, “ইরান কেবল কথাই বলে, কিন্তু কাজের বেলায় কিছু করে না। মধ্যপ্রাচ্যের সেই গুণ্ডা এবার খতম…!” ওয়াকিবহাল মহলের অনুমান, ইরানে বড়সড় হামলা চালাতে চলেছে আমেরিকা। তার সতর্কবার্তা শোনা গিয়েছে ট্রাম্পের হুঁশিয়ারিতে।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী