সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত উন্নয়নশীল দেশ। খুব দ্রুতহারে উন্নতি করছে ভারত। আর সেই কারণেই খুব তাড়াতাড়িই ভারতকে ভরতুকি দেওয়া বন্ধ করে দিতে চায় ট্রাম্প প্রশাসন। শুধু ভারত নয়। চিনকেও ভর্তুকি বন্ধ করে দিতে পারে আমেরিকা। কারণ, মার্কিন প্রেসিডেন্টের মতে যেই দেশ এত দ্রুত উন্নতি করছে, তাদের ভরতুকি দেওয়ার কেনও মানে হয় না।
ট্রাম্প বলেছেন, বিশ্বের কিছু দেশ অনেক দ্রুত উন্নতি করছে। কিছু দেশ আবার এখনও ততটা উন্নত নয়। তারা এখনও পিছিয়ে আছে। তাই আমেরিকা সেই সব দেশগুলোকে ভরতুকি দেবে। তারা যাতে উন্নতি করতে পারে, তার জন্য সবরকম চেষ্টা করবে। কিন্তু সেই তালিকায় নেই ভারত ও চিন। এই দুই দেশ নিজেদের উন্নয়নশীল বলে। সেই পরিপ্রেক্ষিতেই তারা ভরতুকি পায়। কিন্তু গোটা ব্যাপারটাই ঠিক নয়। আগাগোড়াই ভুল। এই দেশগুলি খুব দ্রুত উন্নতি করছে। বিশেষত চিন। ভবিষ্যতে তারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষমতাশালী দেশ হতে চলেছে। তাহলে এমন দেশকে কেন ভরতুকি দেওয়া হবে? এই সমস্ত দেশকে ভরতুকি দেওয়া বন্ধ করা উচিত বলে মনে করে আমেরিকা। আর তারা সেটাই করতে চায়।
[ প্রবল জলসংকটে পাকিস্তান, সাহায্যের আরজি ইমরানের ]
ট্রাম্পের মতে, আমেরিকাও তো উন্নয়নশীল দেশ। তাই উন্নয়নশীল দেশের বিভাগে তো আমেরিকারও নাম থাকা উচিত। কিন্তু অন্য অনেক দেশের থেকে দ্রুত উন্নতি করছে মার্কিন মুলুক। আর সেই কারণেই তালিকায় নেই দেশটি। তাই যদি হয়, তবে ভারত বা চিন কেন এই সুবিধা ভোগ করবে? প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “আমি চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের বড় ফ্যান। কিন্তু আমি ওনাকে বলেছি আমাদের সব ঠিকঠাক করার চেষ্টা করা উচিত। চিন আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলার নিয়ে যাবে আর নিজেদের উন্নতি করে যাবে, তা তো হতে পারে না।”
[ ভারতকে চাপে ফেলে নেপালের জন্য বাণিজ্যের দরজা খুলল চিন ]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী