ফের আকাশে দুর্ঘটনা। উড়ানের কিছুক্ষণ পরই ভেঙে পড়ল তুরস্ক সেনার এফ ১৬ যুদ্ধবিমান (F16 Fighter Jet Crash)। ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৫৬ মিনিট নাগাদ এফ ১৬ যুদ্ধবিমানটি বালিকেসির বিমানঘাঁটি থেকে উড়েছিল। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট র্যাডারের বাইরে চলে যায় যুদ্ধবিমানটি। এর কিছুক্ষণ পরই খবর মেলে, ইস্তানবুল-ইজমির হাইওয়েতে সেটি ভেঙে পড়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানটি ভেঙে পড়ার পরই সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।
আরও পড়ুন:
তুরস্কের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃত ওই পাইলটের নাম মেজর ইব্রাহিম বোলাত। যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পরই সেটিতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দুর্ঘটনার পরই তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, ‘বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন পাইলট। কী কারণে ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
সর্বশেষ খবর
-
‘দর্শক আমার ছবি ব্লকবাস্টার করবে’, পুজো রিলিজ নিয়ে আত্মবিশ্বাসী সৃজিত
-
উপনির্বাচনের আগেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে হুমায়ুন? রেজিনগরে নয়া সমীকরণ!
-
গান্ধীজয়ন্তীতে মহাচমক! বাপুকে স্মরণ করে ‘জাতির জনক’ অবতারে এলেন মনোজ বাজপেয়ী
-
সোশাল মিডিয়ায় জাত তুলে গালি, তফসিলি জাতি-উপজাতি আইনে বিচার হবে, রায় কলকাতা হাই কোর্টের
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?