তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার জের! তুরস্কে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ হাসান হাবিবুল্লাজাদেহকে ডেকে পাঠাল আঙ্কারা। রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে গোটা বিষয়টি নিয়ে ইরানের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এই বিষয়ে আরও খবর
ক্রমেই যুদ্ধের গ্রাসে চলে যাচ্ছে গোটা পশ্চিম এশিয়া। বুধবার ইরানের মিসাইল প্রবেশ করে তুরস্কের আকাশ সীমায়। তবে ইউরোপের সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দেয় ব্যালেস্টিক মিসাইলটিকে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনার নিন্দা করেছে ন্যাটো। প্রশ্ন উঠছে, কোন অঙ্কে তুরস্কে হামলা চালাল ইরান?
গত শনিবার আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। তবে যুদ্ধ শুরুর পর এই প্রথম তুরস্কের আকাশসীমায় কোনও ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল। যার পরে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিকে। তিনি স্পষ্ট করেছেন, দ্বিতীয়বার এমনটা ঘটলে পালটা কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ইরানকে একই হুমকি দিয়েছে সৌদি আরবও।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার



