ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলায় কিছুটা পিছনে পড়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চার বছর ধরে হয়ে চলা যুদ্ধ। তবে তার আঁচও এখন নেভেনি ফের রাশিয়ার বক্তব্যে তা স্পষ্ট। অর্থোডক্স ইস্টার উপলক্ষে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হল মস্কো ও কিয়েভ। ক্রেমলিন জানিয়েছে, এই যুদ্ধবিরতি শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার রাত পর্যন্ত চলবে।
আরও পড়ুন:
এক সপ্তাহেরও বেশি আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অর্থোডক্স ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। আর তাতেই সাড়া দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতি শনিবার বিকেল চারটে থেকে রোববার পর্যন্ত মোট ৩২ ঘণ্টা কার্যকর থাকবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলউসোভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে এই সময়ে সমস্ত ক্ষেত্রেই যুদ্ধবিরতি কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রেমলিন বলেছে, তারা আশা করে ইউক্রেনও একই পদক্ষেপ করবে। যার জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনই আগে ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির কথা জানিয়েছে এবং তারা তা মানতে সব রকমে প্রস্তুত।
ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতি শনিবার বিকেল চারটে থেকে রোববার পর্যন্ত মোট ৩২ ঘণ্টা কার্যকর থাকবে।
স্থায়ী যুদ্ধবিরতিতে কি যাচ্ছে চার বছর ধরে যুযুধান দুই দেশ? সরাসরি উত্তর না দিয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া যদি উত্তেজনা কমাতে চায়, তবে এপ্রিল, মে বা জুন মাসে শান্তি আলোচনা হওয়া উচিত।” তিনি জানান, বিভিন্ন সহযোগী দেশ ও বিভিন্ন স্তর থেকে তাঁর কাছে রাশিয়ার তেল সংশোধনাগারগুলিতে হামলা কমাতে অনুরোধ এসেছে। তবে দেশের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার ক্ষেত্রে যে তাঁরা খামতি রাখছেন না। জেলেনস্কি বলেন, নিরাপত্তা বিষয়ে সহযোগিতার জন্য ইউক্রেন ওমান, কুয়েত এবং বাহরিনের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
গত বছরও অর্থোডক্স ইস্টার উপলক্ষে প্রায় ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ এলাকা দখলে রেখেছে, যার একটি বড় অংশ ২০২২ সালের আগ্রাসনের শুরুতেই দখল করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সময়সূচি প্রকাশ, কবে থেকে শুরু?
-
‘অযোধ্যার দিকে কুনজর নয়’, রাম মন্দিরে দানের টাকা চুরি প্রসঙ্গে বিরোধীদের তোপ যোগীর
-
গারদে গোটা ‘সিং ব্রাদার্স’! ভোট পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেপ্তার বারাবনির ‘ত্রাস’ অসিত সিং
-
বাড়ি ভাঙার বর্জ্য থেকে তৈরি হবে ইট! পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন ‘প্রযুক্তিই হাতিয়ার’
-
সিরিয়ালে দুধে আরশোলা চুবিয়ে খাওয়ার দৃশ্যে শোরগোল! শরীরের জন্য কতটা ক্ষতিকর এই পতঙ্গ?