বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Elections 2026)বাম ও কংগ্রেস ছাড়া কার্যত গোটা বিরোধী শিবির তৃণমূলের পাশে। অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা ইতিমধ্যেই মমতাকে সমর্থনের বার্তা দিয়েছেন। একই পথে হেঁটেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে সুর চড়িয়েছেন তিনি। এবার মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন কেজরি।
এই বিষয়ে আরও খবর
সোশাল মিডিয়ায় বিজেপির জন্য ছোট্ট একটি প্রশ্ন ছুঁড়েছেন কেজরিওয়াল। তিনি প্রশ্ন করছেন, “সমস্ত স্বশাসিত সংস্থাকে কব্জা করার পর, লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়ার পরও যদি মোদিজি (PM Modi) বাংলা দখল করতে না পারেন তাহলে কী হবে?” কেজরির টুইটে আসলে বিজেপির প্রতি চ্যালেঞ্জের সুর রয়েছে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন কেজরির এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
सभी संस्थाओं पर क़ब्ज़ा करके लाखों वोट कटवाने के बाद भी अगर मोदी जी पश्चिम बंगाल का चुनाव हार गए तो?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 11, 2026
রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর অভিযোগ করছেন, বাংলায় শুধু বিজেপির বিরুদ্ধে তাঁকে লড়তে হচ্ছে না। লড়তে হচ্ছে বিজেপির ‘আজ্ঞাবাহী’ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। বিজেপি যে কমিশনকে জবরদখল করে নিয়েছে, সেটা মনে করছেন কেজরিওয়ালও। অবশ্য অতীতেও একইভাবে মমতার পাশে দাঁড়িয়েছেন কেজরিওয়াল।
কিছুদিন আগে বাংলার পরিস্থিতির সঙ্গে দিল্লির পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, ‘বিজেপি অসৎ উপায়ে নির্বাচন জিততে নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ‘বর্তমানে পশ্চিমবঙ্গে যা ঘটছে, ঠিক একই ঘটনা দিল্লির নির্বাচনের সময়ও ঘটেছিল।’ তাঁর অভিযোগ ছিল, বাংলায় ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে এবং পুলিশ-প্রশাসন বিজেপির পক্ষেই কাজ করেছে। সেই একই সুর ফের শোনা গেল কেজরির গলায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা



