সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হওয়া বড় ঝক্কি৷ সঙ্গে সন্তানের দায়িত্ব নেওয়ার হলে তো সমস্যার শেষ নেই৷ আর তাই আড়াই বছরের শিশু সন্তানকে খুন করার করার চেষ্টা করল বাবা৷ জোর করে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে সন্তানকে খুন করল কলোরাডোর নাথান ওয়েটজিল৷
পুলিশের জিজ্ঞাসাবাদে নাথান জানায়, ‘সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম৷’ পুলিশের সামনে সে জানায়, “৭৫ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলাম৷ নিজের সিট বেল্ট সঠিকভাবে আটকে, ছেলের সিটবেল্ট ঠিকমতো আটকাইনি৷”
এই ঘটনার প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নাথান নাকি বারংবার প্রতিবেশীর বাড়ির মাঠে গাড়িটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল এবং পাশাপাশি, শিশুটিকে কনুই দিয়ে মারছিল৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছে শিশুটি৷ বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷
জেরায় নাথান আরও জানিয়েছে ঘটনাটির সময় সে কোকেনের নেশা করেছিল৷ নাথানের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের