মসজিদ তৈরির জন্য ৪০ বছরের প্রাচীন মন্দির বিক্রির অভিযোগ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ব্রিটেনের পিটারবোরোতে। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে মন্দির কর্তৃপক্ষ তথা হিন্দু সংগঠন। সূত্রের খবর, বিক্রির কার্যক্রমের উপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মন্দিরটি পরিচালনার দায়িত্বে রয়েছে ‘ভারত হিন্দু সমাজ’ নামে একটি সংগঠন। ৮০-র দশকে উগান্ডা থেকে ব্রিটেনে আশ্রয় নেওয়া ভারতীয় বংশোদ্ভূত হিন্দু পরিবারগুলি এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তবে যে জমির উপর মন্দিরটি প্রতিষ্ঠিত, তার মালিক পিটারবোরো সিটি কাউন্সিল। স্থানীয় হিন্দুদের দাবি, এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। বহু বছর ধরে এখানে বিভিন্ন উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠান হয়ে আসছে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই জমিটি বিক্রির সিদ্ধান্ত নেয় কাউন্সিল। শুধু তাই নয়, তাদের বিকল্প কোনও জায়গা দেওয়া হয়নি বলেও অভিযোগ। মন্দির কর্তৃপক্ষের দাবি, জমিটি একটি মুসলিম সংগঠনকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে নাকি একটি মসজিত নির্মাণ করা হবে। এরপরই তারা ব্রিটেনের একটি উচ্চ আদালতের দ্বারস্থ হয়।
অন্যদিকে, পিটারবোরো সিটি কাউন্সিল জানিয়েছে, আইন মেনেই জমিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বেআইনি কিছু নেই। জমি বিক্রির গোটা প্রক্রিয়া স্বচ্ছ ও বৈধ। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বিক্রি প্রক্রিয়ার উপর একটি অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছে। তবে গোটা বিষয়টিকে নিয়ে উদ্বিগ্ন ব্রিটেনের হিন্দু সম্প্রদায়ের মানুষজন। প্রত্যেকেই আদলতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’