মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে পৃথক ‘বেসিন’ বানানো হোক! এমনটাই প্রস্তাব দিয়েছিল আমেরিকার টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দিলেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তাঁর দাবি, সরকারি বিমানবন্দরে নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের পৃথক কোনও সুবিধা দেওয়া যায় না। এটি বৈষম্যের শামিল।
আরও পড়ুন:
ইসলামে নমাজ পাঠের পূর্বে পবিত্রতা অর্জনের জন্য বিশেষ রীতিনীতি রয়েছে। মূলত হাত, মুখ, পা ধুতে হয়। এর জন্য বিশেষ এক ধরনের ‘বেসিন’ নির্মাণ করা হয়, যা ‘অ্যাবলিউশন স্টেশন’ নামে পরিচিত। টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের ভিতর এমনই একটি ‘বেসিন’ নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তা সামনে আসতেই ক্ষুব্ধ হন টেক্সাসের গভর্নর। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘”সরকারি বিমানবন্দরগুলি নির্দিষ্ট একটি ধর্মাবলম্বী মানুষদের বিশেষ সুবিধা দিতে পারে না। ডালাস বিমানবন্দরে মুসলিমদের জন্য পৃথক বেসিন নির্মাণের পরিকল্পনাটি বেআইনি।’
এদিকে ডালাস বিমানবন্দরে আগে থেকেই এধরনের দু’টি ‘বেসিন’ চালু রয়েছে। অন্যদিকে, হাউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরেও রয়েছে মুসলিমদের জন্য পৃথক ‘বেসিন’। অ্যাবট জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি ফেডারেল পরিবহন বিভাগের কাছে ডালাস ও হাউস্টন বিমানবন্দরের বিরুদ্ধে তদন্তের জন্য চিঠি দিয়েছেন। পাশাপাশি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কোনওরকম নিয়ম লঙ্ঘন প্রমাণিত হলে দুই বিমানবন্দরেরই সরকারি অনুদান বাতিল করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা