সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ চিন সাগর নিয়ে আবারও চরমে চিন-আমেরিকা দ্বন্দ্ব৷ বিতর্কিত ওই অঞ্চলে রণতরী প্রবেশ করিয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করা হয়েছে এবং ইচ্ছাকৃত ভাবে সেখানকার শান্তিকে বিঘ্নিত করেছে আমেরিকা৷ ঠিক এই কঠোর ভাষাতেই ঘটনার প্রতিবাদ জানাল চিনা বিদেশমন্ত্রক৷ তাঁদের মুখপাত্র জেং শুয়াং জানান, মার্কিন রণতরীকে ওই অঞ্চল থেকে পিছু হটানোর জন্য পালটা রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে বেজিংও৷
[খাশোগ্গি হত্যায় ‘লিপ্ত’ সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ মোদির]
জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবার৷ যখন দক্ষিণ চিন সাগরে অবস্থিত পারাসেল দ্বীপপুঞ্জের গা ঘেঁসে চলে যায় মার্কিন রণতরী ইউএসএস চ্যান্সেলরভিলে৷ দীর্ঘদিন ধরেই এই দ্বীপপুঞ্জকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে আসছে চিন৷ ফলে তাঁদের দাবি করা সম্পত্তির পাশ দিয়ে মার্কিন রণতরী যাওয়ার ঘটনায় রাতের ঘুম উড়ে যায় বেজিংয়ের৷ একেই দক্ষিণ চিন সাগর নিয়ে তাঁদের সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব লেগেই রয়েছে৷ এমত অবস্থায়, তাঁদের দাবি করা সম্পত্তিতে মার্কিন নজর পড়ার আশঙ্কায় তড়িঘড়ি সেখানে পালটা রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে জিনপিং প্রশাসন৷ সাংবাদিক সম্মেলনে করে ঘটনার কড়া নিন্দা করেছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
[পাকিস্তানের মাটিতে খলিস্তানপন্থী নেতার সঙ্গে সিধুর ছবি, তীব্র সমালোচনা বিজেপির]
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত দক্ষিণ চিন সাগর দিয়ে যাতায়াত করেছে মার্কিন রণতরী৷ কয়েক মাস আগেও মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ডেকাটুর পৌঁছে গিয়েছিল দক্ষিণ চিন সাগরের প্রত্যন্ত স্পার্টলি দ্বীপের গাভেন ও জনশন রিফের কাছাকাছি৷ মার্কিন রণতরীকে প্রতিরোধ করতে সঙ্গে সঙ্গে সেখানে লুয়াঙ্গ নামের ডেস্ট্রয়ারকে পাঠায় জিনপিং প্রশাসন৷ অবশেষে বাধ্য হয়ে পিছু হঠে মার্কিন রণতরীটি৷ এই ঘটনার পরেই চিনের বিরুদ্ধে সুর চড়ায় আমেরিকা৷ চিনের এই ব্যবহারকে অপেশাদার কার্যক্রম বলে সমালোচনা করে মার্কিন কমান্ডার নেথ খ্রিস্টেনসেন৷ পালটা তোপ দাগে চিনও৷ আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগ আনে তাঁরা৷
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি