সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকের ভিসা পেতে গেলে এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড জানিয়ে দিতে হবে ভিসা আধিকারিকদের৷ এমন পরিকল্পনাই গ্রহণ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি সেক্রেটারি জন কেলি সম্প্রতি একথা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এবার থেকে মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে গেলে চাওয়া হতে পারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড৷
(ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন জুকারবার্গ!)
দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ তিনি জানান, মুসলিম দেশগুলি বিশেষ করে ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের মতো দেশগুলি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আসার জন্য ভিসার আবেদন জানালে এই ধরনের চেকিং হতে পারে৷ জানা গিয়েছে, মুসলিম দেশগুলির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে৷ এই নির্দিষ্ট দেশগুলির অধিবাসীরা যদি আমেরিকায় থাকতে চান তবে তাঁদের নিজেদের ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে৷ তাঁদের বিষয়ে বিস্তারিত জেনে তবেই আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হবে৷ কিন্তু এতে যদি তাঁদের আপত্তি থাকে তবে তাঁরা কোনওভাবেই আমেরিকায় থাকার সুযোগ পাবেন না৷
কিন্তু জন কেলি এও জানিয়েছেন গোটা বিষয়টি এখনও ভাবনা-চিন্তার পর্যায়ে রয়েছে৷ পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনার পরই অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে৷
(বসন্ত উৎসব ‘গলা কাটা’, নিষেধাজ্ঞা জারি পাক মুলুকে)
সর্বশেষ খবর
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল