Iran

জর্ডনে ইরানি হামলায় মৃত ২ মার্কিন সেনা! বদলায় তেহরানে ফের গোলাবর্ষণ আমেরিকার

মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, জর্ডনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের হামলায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনার। তাদের শাস্তি দিতে এবং হরমুজ প্রণালীতে ইরানি আগ্রাসন বন্ধ করতে তেহরানে নতুন করে অভিযান শুরু করেছে আমেরিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ০৯:২৩

options
link
জর্ডনে ইরানি হামলায় মৃত ২ মার্কিন সেনা! বদলায় তেহরানে ফের গোলাবর্ষণ আমেরিকার
ইরানে গোলাবর্ষণ আমেরিকার। ছবি: সংগৃহীত।

লাগাতার মার্কিন হামলায় বেপরোয়া হয়ে উঠেছে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার ঘাঁটিগুলিকে নিশানা করেছে তারা। শনিবার জর্ডনে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালাল তেহরান। ঘটনায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনার। তারই বদলা নিয়ে ইরানে ফের গোলাবর্ষণ শুরু করল ওয়াশিংটন।

Advertisement

মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, জর্ডনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের হামলায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনার। তাদের শাস্তি দিতে এবং হরমুজ প্রণালীতে ইরানি আগ্রাসন বন্ধ করতে তেহরানে নতুন করে অভিযান শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “জর্ডনে ইরানি হামলায় দুই মার্কিন সেনার মৃত্যুতে আমরা শোকাহত। তাঁদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইরানের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকার হামলায় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকের নিকটবর্তী এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হাজিয়াবাদের কাছেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। হামলা হয়েছে কেশম দ্বীপেও। তবে গোটা ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে হামলা এবং পালটা হামলার মধ্যেই ওয়াশিংটনকে হুমকি দিয়েছে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। তিনি বলেন, “ইরান ও তার সহযোগীরা আমেরিকাকে উপযুক্ত শিক্ষা দেবে। স্বাক্ষর হওয়া মউ ওয়াশিংটন ভঙ্গ করেছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনও মূল্যই নেই।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.