হিজবুলকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়ায় চটে লাল পাকিস্তান

সন্ত্রাসকে মদতই দিচ্ছে পাকিস্তান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ১৬:১১

options
link
হিজবুলকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়ায় চটে লাল পাকিস্তান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনকে বরাবরই কাশ্মীরের স্বাধীনতা আম্দোলনের শরিক হিসেবে তুলে ধরতে চেয়েছে পাকিস্তান। আর এবার এই জঙ্গি গোষ্ঠীকে  ‘বিদেশি সন্ত্রাসবাদী’ গোষ্ঠীর তকমা দেওয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে মুখ খুলল ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, হিজবুল মুজাহিদিনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী’ গোষ্ঠীর তকমা দেওয়ার সিদ্ধান্তের কোনও যুক্তি নেই। এমনকী, ‘কাশ্মীরের মানুষের স্বাধীনতা’র লড়াইয়ে পাকিস্তানের যে কুটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন রয়েছে, তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Advertisement

[অবশেষে পাক জঙ্গি সংগঠন হিজবুলকে ‘সন্ত্রাসবাদী’ তকমা আমেরিকার]

Advertisement

মাস দুয়েক আগেই হিজবুল নেতা সৈয়দ সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল আমেরিকা। বুধবার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকেও ‘বিদেশি সন্ত্রাসবাদী’ গোষ্ঠীর তকমা দিয়েছে ওয়াশিংটন। আমেরিকার এই সিদ্ধান্তকে বড় কুটনৈতিক জয় হিসেবেই দেখছে ভারত। নয়াদিল্লির মতে, আমেরিকার এই সিদ্ধান্তে প্রয়োজনীয় রসদ ও সম্পদ জোগাড় করতে হিমসিম খেতে হবে হিজবুলকে। হাওয়ালা মারফত অর্থের জোগানও কমবে। কিন্তু, হিজবুল মুজাহিদিনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী’ গোষ্ঠীর তকমা দেওয়ার মার্কিনি সিদ্ধান্তে একেবারেই খুশি নয় পাকিস্তান। খোলাখুলি সেকথা জানিয়েও দিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া। তিনি বলেন, ‘কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের সমর্থক কোনও সংগঠন বা গোষ্ঠীকে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত অযৌক্তিক।’ পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন, কাশ্মীরের ‘৭০ বছরের স্বাধীনতার লড়াই’য়ের বিষয়টি বিবেচনা করে দেখেনি আমেরিকা। কাশ্মীর নিয়ে যে বিতর্ক আছে, তা মেনে নিয়েছে আন্তর্জাতিক মহল। তাই আমেরিকার এই সিদ্ধান্তে হতাশ পাকিস্তান। বস্তুত, কাশ্মীরের ‘স্বাধীনতার লড়াই’-কে পাকিস্তান যে কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিকভাবে পাকিস্তান সমর্থন করে, তা ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র।

Advertisement

[ভ্যান নিয়ে নিরীহ পথচারীদের পিষে হত্যা আইএসের, বার্সেলোনায় মৃত্যুমিছিল]

১৯৮৯ সালে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হয়। সেসময়ই পাকিস্তানের মদতে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের জন্ম। গত দু’দশকে কাশ্মীরে বহু সন্ত্রাসবাদী হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই জঙ্গি গোষ্ঠীটি।

[জানেন, কী থেকে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.