US-Iran War

অ্যাপাচের পর এবার ধ্বংস মার্কিন MQ 9 ড্রোন! শান্তি সম্ভাবনায় দাঁড়ি টেনে সম্মুখ সমরে আমেরিকা-ইরান

আইআরজিসির তরফে জানানো হয়েছে, 'শত্রুর হামলার জবাব দিতে আইআরজিসি মঙ্গলবার রাত ২.৩০ নাগাদ মার্কিন নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ এখনও জারি রয়েছে। যে কোনও হামলার জবাব দিতে ইরান কোনও দ্বিধা করবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৩:২৩

options
link
অ্যাপাচের পর এবার ধ্বংস মার্কিন MQ 9 ড্রোন! শান্তি সম্ভাবনায় দাঁড়ি টেনে সম্মুখ সমরে আমেরিকা-ইরান
শান্তি সম্ভাবনায় দাঁড়ি টেনে সম্মুখ সমরে আমেরিকা-ইরান।

সময় যত এগোচ্ছে শান্তির আশার প্রদীপ ততই নিভছে মধ্যপ্রাচ্যে। সোমবার আমেরিকার অত্যাধুনিক সামরিক হেলকপ্টার অ্যাপাচে ধ্বংস করেছিল ইরান। এর পালটা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার ইরানের একাধিক ঘাঁটিতে ভয়ংকর হামলা চালাল আমেরিকা। এদিকে মার্কিন হামলার জবাব দিতেও কোনও খামতি রাখেনি ইরান। তেহরানের মারে এদিন ধ্বংস হয়েছে আমেরিকার অত্যাধুনিক ড্রোন এমকিউ-৯। সবমিলিয়ে যুদ্ধবিরতিকে আপাতত হিমঘরে পুরে মধ্যপ্রাচ্যে নতুন করে বেজে উঠল যুদ্ধের (US-Iran War) দামাম।

Advertisement

মার্কিন হেলিকপ্টার ধ্বংসের জবাবে মঙ্গলবার রাতেই ইরানের একাধিক ঘাঁটিকে নিশানা করে হামলা চালায় আমেরিকা। সেন্ট্রাল কমান্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনা মঙ্গলবার বিকেল থেকে ইরানের উপর আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। আমাদের এই অভিযান ইরানের অযৌক্তিক আগ্রাসনের উপযুক্ত জবাব।’ ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আমেরিকা ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোজগান প্রদেশের একাধিক জায়গায় হামলা হয়েছে। হামলা হয়েছে, কোহেস্তাক, সিরিক, মিনাব এবং উপকূলীয় শহর বন্দর আব্বাসে। তবে সেই হামলার ক্ষয়ক্ষতির বিশদ তথ্য প্রকাশ্যে আসেনি।

Advertisement

হরমুজ প্রণালীর কাছে ইরানের হামলায় ধ্বংস হয়েছে আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন। উত্তর উপসাগরীয় অঞ্চল থেকে ড্রোনটি ছোড়া হয়েছিল।

আমেরিকা হামলা চালাতেই পালটা জবাব দিতে শুরু করে ইরানের আইআরজিসি। জানা গিয়েছে, বাহরিনে মার্কিন নৌবহরকে নিশানা করে ইরান। একের পর এক ড্রোন আছড়ে পড়ে মার্কিন নৌবহরে। আইআরজিসির তরফে জানানো হয়েছে, ‘শত্রুর হামলার জবাব দিতে আইআরজিসি মঙ্গলবার রাত ২.৩০ নাগাদ মার্কিন নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ এখনও জারি রয়েছে। যে কোনও হামলার জবাব দিতে ইরান কোনও দ্বিধা করবে না। বরং আরও ভয়ংকর জবাব দিতে আমরা প্রস্তুত।’ আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে তাদের হামলায় ধ্বংস হয়েছে আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন। উত্তর উপসাগরীয় অঞ্চল থেকে ড্রোনটি ছোড়া হয়েছিল। তবে মাঝ আকাশেই সেটিকে ধ্বংস করা হয়। এছাড়াও জর্ডানে আমেরিকার আল আজরাক বিমানঘাঁটিতে হামলা হয়েছে। এখানে আমেরিকার এফ-৩৫ সহ অত্যাধুনিক সব যুদ্ধবিমান রয়েছে।

Advertisement

উল্লেখ্য, সোমবার হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি অ্যাপাচে হেলিকপ্টার ভেঙে পড়ে। কপ্টারে থাকা দু’জন পাইলটকে অবশ্য জীবিত উদ্ধার করে মার্কিন সেনা। পরে জানা যায়, ইরানের হামলার জেরে ধ্বংস হয়েছিল কপ্টারটি। হরমুজ অঞ্চলে ইরানের ছোট সশস্ত্র নৌকা ও ড্রোন হামলা সামাল দিতে নিযুক্ত ছিল কপ্টারটি সেটি ধ্বংস হওয়ায় ট্রাম্পের নির্দেশে তেহরানের বিরুদ্ধে হামলা চালায় মার্কিন সেনা। যার পালটা জবাব দিল ইরানও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.