সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কারচুপির অভিযোগে রাশিয়াকে নজিরবিহীন ‘শাস্তি’ দিল আমেরিকা৷ অন্তত ৩৫ জন রুশ কূটনীতিবিদকে আমেরিকার মাটি থেকে বহিষ্কার করা হল৷ পেন্টাগনের অভিযোগ, বহিষ্কৃত রুশ নাগরিকরা বাস্তবে আমেরিকায় গুপ্তচরবৃত্তি করতেন৷ তবে এখানেই শেষ নয়, এর পরেও রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আমেরিকা৷ বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন মুলুকে কয়েকটি গুরুত্বপূর্ণ রুশ দফতরও৷
(ট্রাম্প ও সিআইএর মধ্যে নজিরবিহীন সংঘাত আমেরিকায়)
পেন্টাগনের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে মস্কো, দিয়েছে পাল্টা হুঁশিয়ারিও৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “আমেরিকার এই হঠকারী সিদ্ধান্ত রুশ-আমেরিকা মৈত্রী চুক্তিতে বড়সড় প্রভাব ফেলতে পারে৷” তবে রাশিয়ার আশা, নতুন বছরেই ওবামার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসীন হলে রুশ-মার্কিন তিক্ততা খানিকটা কমবে৷ এই ট্রাম্পকেই অবৈধ উপায়ে জিতিয়েছে মস্কোর হ্যাকাররা, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের৷ এডওয়ার্ড স্নোডেন, ইউক্রেন ইস্যুতে ওবামা প্রশাসনের সঙ্গে পুতিনের দ্বন্দ্ব সুবিদিত৷ রুশ বিদেশমন্ত্রী মারিয়া জাকরোভা ফেসবুকে ওবামা ও তাঁর ঘনিষ্ঠদের ‘পরাজিত’ বলে মন্তব্যও করেছেন৷
(রাশিয়াকে শাস্তি দিতে এবার ময়দানে নামছেন মার্কিন গুপ্তচররা)
সর্বশেষ খবর
-
‘ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের