Iran US War

জর্ডনে হামলার বদলা! ইরানে পরপর গোলাবর্ষণ আমেরিকার, একাধিক মৃত্যুর আশঙ্কা

বুধবারই মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইরানে হামলা চালাল মার্কিন সেনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:৪৬

options
link
জর্ডনে হামলার বদলা! ইরানে পরপর গোলাবর্ষণ আমেরিকার, একাধিক মৃত্যুর আশঙ্কা
ফাইল ছবি।

জর্ডনে ইরানি হামলার বদলা। তেহরানে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল আমেরিকা। গত সপ্তাহ থেকেই ইরানে সামরিক অভিযান বন্ধ রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তা ফের শুরু হয়ে গেল।

Advertisement

বুধবারই মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইরানে হামলা চালাল মার্কিন সেনা। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে ইরানি হামলার জবাব দিতেই তেহরানে নতুন করে এই সামরিক অভিযান চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলজুড়ে একাধিক বিস্ফোরণের হয়েছে। হরমুজ প্রণালীর কেশম দ্বীপে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুধু তাই নয়, দ্বীপটির একটি জনবহুল এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠেছে বুশেহর শহরও। তবে এই হামলায় হতাহতের সংখ্যা স্পষ্ট না হলেও বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মঙ্গলবার জর্ডনে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শেষ মুহূর্তে সেই হামলা প্রতিহত করে মার্কিন সেনা। এরপরই ক্ষিপ্ত হন ট্রাম্প। ছাপার অযোগ্য ভাষায় ভয়ংকর হামলার হুঁশিয়ারি দেন তিনি। একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমরা ওদের পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়ব। ভয়ংকর আঘাত হানব। ওদের ভালো করে ধোলাই দেওয়া হবে।” এরপরই ইরানে গোলাবর্ষণ করল মার্কিন সেনা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.