US Tariff

রুশ তেলে ভারতকে ১০০% শুল্কবাণ! অথচ নিজের দেশে ইউরোনিয়াম আমদানি, মার্কিন দ্বিচারিতায় প্রশ্ন

নতুন বিলে মার্কিন অসামরিক পরমাণবিক সহযোগিতা ক্ষেত্রে রাশিয়ার থেকে ইউরোনিয়াম আমদানির রাস্তা খোলা রেখেছে ওয়াশিংটন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৫:৫৯

options
link
রুশ তেলে ভারতকে ১০০% শুল্কবাণ! অথচ নিজের দেশে ইউরোনিয়াম আমদানি, মার্কিন দ্বিচারিতায় প্রশ্ন
গত মাসেই শুল্ক সংক্রান্ত বিলটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হয়েছিল।

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও গ্য়াস কেনায় গোসা হয়েছে আমেরিকার। এমনকী এই ‘অপরাধে’ ভারত, চিন-সহ একাধিক দেশের উপর একশো শতাংশ শুল্ক (US Tariff) চাপাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে মার্কিন কংগ্রেসে পাস হয়ে গিয়েছে সেই সংক্রান্ত বিল। অথচ, একই বিলে নিজের বেলায় আটিসুটি। মার্কিন অসামরিক পরমাণবিক সহযোগিতা ক্ষেত্রে রাশিয়ার থেকে ইউরোনিয়াম আমদানির রাস্তা খোলা রেখেছে ওয়াশিংটন।

Advertisement

রুশ তেলের গ্রাহকদের শিক্ষা দিতে নয়া বিল (লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬) এনেছে আমেরিকা। গত মাসেই বিলটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হয়েছিল। এবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও পাশ হয়ে গেল এই বিল। অর্থাৎ এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। বলা বাহুল্য, বিলটি আইনে পরিণত হলে ভারত, চিন-সহ ৫টি দেশের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অপরাধ একটাই— রাশিয়ার অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা চাপিয়েছে হোয়াইট হাউস, মস্কোকে সেই নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে নতুন মার্কিন আইনে। যদিও রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ভিতরেই (মার্কিন) পারমাণবিক খাতের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ ছাড় অন্তর্ভুক্ত রয়েছে। সেই ছাড়ে বলা হয়েছে, পারমাণবিক প্রকল্পের জন্য মস্কো থেকে ইউরোনিয়াম আমদানি করা যাবে।

Advertisement

আইনে প্রাথমিকভাবে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ওপর বিদ্যমান বিধিনিষেধ কার্যকর করবেন। এর আওতায় ‘রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন’ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানগুলির সরবরাহ করা ইউরেনিয়াম অন্তর্ভুক্ত থাকবে। যদিও এইসঙ্গে বিলের আরেকটি ধারায় উল্লেখ করা হয়েছে, আমেরিকা-রাশিয়ার অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির আওতায় পরিচালিত কার্যক্রম কিংবা পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানির নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এই বিষয়টি সামনে আসতেই আমেরিকা তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.