জানেন, পোষা কুকুরের খেলনা ভেবে কী হাতে তুলে নিয়েছিলেন এই মহিলা?

কী সাংঘাতিক কাণ্ড!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৭, ১৩:৫৫

options
link
জানেন, পোষা কুকুরের খেলনা ভেবে কী হাতে তুলে নিয়েছিলেন এই মহিলা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কবোমাকে বল ভেবে অনেক সময় ভুল করে বসে শিশুরা। কখনও কখনও প্রাণ দিয়ে তার খেসারত দিতে হয় তাদের। কিন্তু আমেরিকায় এক প্রাপ্তবয়ষ্ক মহিলা যা কাণ্ড ঘটিয়েছেন, শুনে আঁতকে উঠবেন। পোষা কুকুরের খেলনা ভেবে একটি বিষধর সাপকে হাতে তুলে নিয়েছিলেন তিনি। নেহাতই বরাতজোরে প্রাণ বেঁচে গিয়েছেন ওই মহিলা। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন ওই মহিলার স্বামী।

Advertisement

[শাহরুখ তনয়ার এই পোশাকের দাম কত জানেন?]

Advertisement

ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই মহিলা ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে নিজের বাড়ি লাগোয়া গাড়ি বারান্দার দিকে হেঁটে যাচ্ছেন। তারপর পোষা কুকুরের খেলনা ভেবে নিচু হয়ে যে বস্তুটিকে হাতে তুলে নিলেন, সেটা আসলে বিষধর ব়্যাটল স্নেকের বাচ্চা। খুব দ্রুত অবশ্য নিজের ভুল বুঝতে পারেন ওই মহিলা এবং সাপটি ফেলে দিয়ে পালিয়ে যান। তবে শুধু ওই মহিলাই নন, বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই মহিলার পোষা জার্মান শেপার্ডটিও। খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা সাপটি উদ্ধার করে নিয়ে যান।

Advertisement

[অজয়ের ‘বাদশাহো’র টিজারে ঘনিষ্ঠতায় পারদ চড়ালেন ইমরান-সানি]

এই ব়্যাটল স্নেক অত্যন্ত বিষধর সাপ। এক ছোবলেই মৃত্যু অনিবার্য। বিশেষজ্ঞরা বলছেন, বাচ্চা ব়্যাটল স্নেক আরও মারাত্বক। কারণ এরা নিজেদের বিষকে নিয়ন্ত্রণ করতে পারে না। নেহাতই বরাতজোরে বেঁচে গিয়েছেন ওই মহিলা।

দেখুন ভিডিও-

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.